• খেলাধুলা

দ্বিগুণ ব্যবধানে এগিয়ে থেকে জিততে পারেনি পিএসজি

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ দ্বিগুণ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ্বের খেলা শেষ করেছিল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। সেখান থেকেও ম্যাচ জিততে পারেনি কিলিয়ান এমবাপের দল! দ্বিতীয়ার্ধে খেলতে দুই গোলের সঙ্গে হজম করতে হয়েছে লালকার্ডও। অবশেষে ভক্তদের হতাশ করে ২-২ গোলে ড্র করে মাঠ ছেড়েছে পিএসজি। লিগ ওয়ানের খেলায় ব্রেস্টের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের।

ম্যাচ জিততে না পারলেও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ঠিকই ধরে রেখেছে পিএসজি। টেবিলের দ্বিতীয়স্থানে থাকা নিসের সঙ্গে এখনো ৬ পয়েন্ট এগিয়ে আছে এমবাপের দল। পিএসজির পয়েন্ট এখন ৪৪। অপরদিকে ব্রেস্ট আছে টেবিলের তৃতীয়স্থানে। তাদের পয়েন্ট ৩৫।

রোববার রাতে পিএসজির হয়ে ম্যাচের ৩৮ মিনিটে গোল করেন মার্কো অ্যাসেনসিও। এরপর বিরতির এক মিনিট আগে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন রান্ডাল কুলো মুয়ানি।

দ্বিতীয়ার্ধ্বে খেলতে নেমে দুটি গোল হজমের পাশাপাশি লালকার্ড দেখার তিক্ত স্বাদও পেয়েছে পিএসজি। তারা গোল দুটি হজম করেছে ম্যাচের ৫৫ ও ৮০তম মিনিটে।

এরপর অতিরিক্ত সময়ের ৪ মিনিটে লালকার্ড দেখেন পিএসজির ফরোয়ার্ড ব্রাডলি বারকোলা। দুইকার্ড হলুদকার্ড দেখার ফলে তাকে লালকার্ড দেখান রেফারি। ফলে ১০ জনের দলে পরিণত হয় পিএসজি। এরপর তো চাপেই পড়ে যায় তারা। গোল করার সুযোগও তৈরি করা তখন কঠিন। অবশেষে ড্র করেই মাঠ ছাড়ে পিএসজি।

মন্তব্য (০)





image

‎আর্জেন্টিনার বিশ্বরেকর্ড ভাঙল ব্রাজিলে, এক ম্যাচেই ৫৩ লা...

১

নিউজ ডেস্কঃ ফুটবল ইতিহাসে প্রথমবার এক ম্যাচেই খেলোয়াড়, কর্মক...

image

মধ্যাহ্নভোজের আগে ৩ উইকেট হারালো ওয়েস্ট ইন্ডিজ, তাসকিনের ...

২

‎স্পোর্টস ডেস্কঃ সিলেট টেস্টের প্রথম দিনের প্রথম সেশনকে ...

image

‘সাফে বাংলাদেশই সবচেয়ে শক্তিশালী দল’

৩

স্পোর্টস ডেস্ক : সবকিছু ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবার জাতীয়...

image

নিউজিল্যান্ডকে হেসেখেলে হারাল ভারত

৪

স্পোর্টস ডেস্ক :  আর্শদীপ সিংয়ের দুর্দান্ত বোলিংয়ে প্রথমে অল্প রানেই গুট...

image

মেসির বিদায়ের পর দল থেকে বাদ পড়লেন দে পলও

৫

স্পোর্টস ডেস্ক :  লিওনেল মেসির আন্তর্জাতিক অবসরের পর প্রথমবার দল ঘোষণা ক...

  • company_logo