• লিড নিউজ
  • আন্তর্জাতিক

জর্ডানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা, নিহত ৩

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ জর্ডানে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৫ জন। গতবছর ৭ অক্টোবর হামাস-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম ওই অঞ্চলে কোনো হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনা ঘটলো।ইউএস সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে রোববার এ তথ্য জানানো হয় বলে জানিয়েছে বিবিসি।

বিবৃতিতে বলা হয়, সিরিয়া সীমান্তের কাছে জর্ডানের উত্তরপূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি ঘাঁটিতে একটি ড্রোন হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এখনো এ হামলা-সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে। তারপরও আমরা জানি, সিরিয়া ও ইরাকে কার্যক্রম পরিচালনাকারী ইরান-সমর্থিত মৌলবাদী জঙ্গিগোষ্ঠীগুলো এ হামলা চালিয়েছে।

এই হামলার পেছনে জড়িতদের সময়মতো জবাবদিহির আওতায় আনা হবে। হামলায় হতাহতদের নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে বিবিসি।বার্তাসংস্থা এপির বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জর্ডানে প্রায় তিন হাজার মার্কিন সেনা রয়েছে। ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর মার্কিন সেনাদের লক্ষ্য করে এটিই প্রথম হামলা।

মন্তব্য (০)





image

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ

১

নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় সাত মাসে গড়িয়...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

২

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

image

প্রতিপক্ষের ঘুম হারাম করে দিচ্ছে ইরানের যে প্রযুক্তি

৩

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে একের পর এক সামরিক চোখধ...

image

প্যারোলে মুক্তি পেয়ে প্রেমিকাকে বিয়ে গ্যাংস্টারের, পাহারা...

৪

নিউজ ডেস্ক : পুরোহিত হন্তদন্ত হয়ে মন্ত্র পড়ছিলেন আর অগ্নিকুণ...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

৫

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

  • company_logo