• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইসরাইলের সামরিকঘাঁটিতে হামলার ভিডিও প্রকাশ করল হিজবুল্লাহ

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরাইলের একটি সামরিকঘাঁটিতে হামলা চালানোর ভিডিও প্রকাশ করেছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। নতুন করে হিজবুল্লাহ ইসরাইল ঘাঁটিতে এ হামলা চালিয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে, একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এ হামলা চালানো হয়েছে। আর হামলায় যে ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করা হয়েছে সেটিতে একটি ক্যামেরা লাগানো ছিল। তারা আরও জানিয়েছে, যেখানে হামলা চালানো হয়েছে, সেখানে ইসরাইলিদের গোয়েন্দা নজরদারির সরঞ্জামাদি ছিল। এ ছাড়া ওই স্থান থেকে তারা ক্ষেপণাস্ত্র ছুড়ত।

ইসরাইলের সামরিক অবকাঠামোতে হামলা চালাতে যে ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করা হয়েছে, সেটি একটি ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বলে ধারণা করা হচ্ছে। ক্ষেপণাস্ত্রটিতে লাগানো ক্যামেরায় দেখা যাচ্ছে— এটি ইসরাইলের উত্তরাঞ্চলের একটি সামরিকঘাঁটিতে ছোড়া হচ্ছে। যে ঘাঁটিতে হিজবুল্লাহ এর আগেও একাধিকবার হামলা চালিয়েছে।

নতুন করে ছোড়া ক্ষেপণাস্ত্রটি ইসরাইলের ওই ঘাঁটির ভেতর সরাসরি আঘাত হানতে দেখা যায়। এবারই প্রথমবার হিজবুল্লাহ ইসরাইলের বিরুদ্ধে চালানো হামলার এমন ভিডিও প্রকাশ করেছে।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজাভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধ বাধে। এর পরের দিন থেকে ইসরাইলের বিভিন্ন অবৈধ বসতিতে বিক্ষিপ্ত হামলা চালানো শুরু করে হিজবুল্লাহ, যা এখন পর্যন্ত চলছে। যুদ্ধের শুরুতে ধারণা করা হয়েছিল, হিজবুল্লাহ ইসরাইলের বিরুদ্ধে পূর্ণ যুদ্ধে জড়াবে। কিন্তু সেই পথে না গিয়ে ইসরাইলি সেনাদের ব্যস্ত রাখতে প্রতিদিনই বিক্ষিপ্ত হামলা চালাচ্ছেন হিজবুল্লাহর যোদ্ধারা।

মন্তব্য (০)





image

বাংলাদেশ-ভারতসহ ১৩ দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করলেন ট্...

১

নিউজ ডেস্ক : নিজের অন্যতম প্রধান বাণিজ্য নীতি এগিয়ে নিতে নতু...

image

১৬ ডিসেম্বর ‘হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বলল ভারত

২

নিউজ ডেস্ক : ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্...

image

পাকিস্তানের সঙ্গে চলা যুদ্ধে যেভাবে ভারতকে সহায়তা করেছিল ...

৩

আন্তর্জাতিক ডেস্ক :  ভারত-পাকিস্তানের যুদ্ধে ইসরাইল প্রকাশ্যে বা গোপনে অ...

image

বাংলাদেশ-ভারতসহ কয়েকটি দেশের ওপর নতুন মার্কিন শুল্ক আরোপ

৪

আন্তর্জাতিক ডেস্ক : নিজের অন্যতম প্রধান বাণিজ্য নীতি এগিয়ে নিতে নতুন করে...

image

মুসলিম অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর নির্দেশ শুভেন্দুর

৫

নিউজ ডেস্ক : বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দুদের শরণার্থী...

  • company_logo