• শিক্ষা

কুড়িগ্রামে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস

  • শিক্ষা

ফাইল ছবি

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ায় জেলার সকল প্রাইমারী ও মাধ্যমিক পর্যায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (২১ জানুয়ারি) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। এর আগে গত ১৬ জানুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদফতরের জনসংযোগ শাখা থেকে জানানো হয় যেসব জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে, সেসব অঞ্চলের মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত কার্যকর হবে।

মন্তব্য (০)





image

এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ...

১

‎নিউজ ডেস্কঃ  উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পর...

image

এইচএসসি: সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু ৫ নভেম্বর,...

২

নিউজ ডেস্ক : ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী নিয়মিত...

image

কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে আবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়...

৩

নিউজ ডেস্কঃ   যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা...

image

৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা

৪

নিউজ ডেস্কঃ   ৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষার প্রিলিম...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে সৌন্দর্যবর্ধক ও ফলজ বৃক্ষরোপণ কর্মসূ...

৫

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : জাতীয় কবি ক...

  • company_logo