• খেলাধুলা

যুব বিশ্বকাপে প্রথম ম্যাচে আজ কঠিন প্রতিপক্ষ ভারত

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল দক্ষিণ আফ্রিকায় ২০২০ সালে প্রথম যুব বিশ্বকাপ জিতেছিল। আবারও সেই দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচে আজ কঠিন প্রতিপক্ষ ভারত। ব্লয়েমফনটেইনে বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হবে ম্যাচ। এ-গ্রুপে বাংলাদেশের অপর দুই প্রতিপক্ষ আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। 

গত মাসে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। এরপর স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতেন মাহফুজুর রহমান রাব্বিরা। সেই আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে গেছে দল।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মাহফুজুর বলেন, ‘আমরা সাধারণ একটা ম্যাচের মতো করে খেলতে চাই। আমাদের ভালো প্রস্তুতি রয়েছে। ভারতের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চাই।’ গ্রুপপর্বে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ২২ জানুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে, ২৬ জানুয়ারি শেষ ম্যাচে প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।

মন্তব্য (০)





image

একই দলে খেলতে পারেন মেসি ও রোনালদো

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো, দুই চির...

image

বার্সায় যাওয়ার গুঞ্জন নিয়ে নীরবতা ভাঙলেন মার্তিনেজ

স্পোর্টস ডেস্ক : হুলিয়ান আলভারেজের জন্য যে এখনো আকুল হয়ে আছে...

image

হ্যাটট্রিকসহ ৭ উইকেট, ইতিহাসের পাতায় লঙ্কান অধিনায়ক

স্পোর্টস ডেস্ক : ব্যাট হাতে রেকর্ড, নেতৃত্বে সাফল্য—চা...

image

১৬ মাস পর টি-টোয়েন্টি দলে ফিরলেন শান্ত

নিউজ ডেস্ক : সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এশিয়ান গেমসের টি-টোয়েন্টি দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত ...

image

আমার বুক ফেটে যাচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে: মেসি

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল থেকে অবসর নিয়েছেন লিওনেল মেস...

  • company_logo