• খেলাধুলা

আজ শুরু হচ্ছে বিপিএল

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ মিরপুরে ক্রিকেট মাঠ বিপিএল রোমাঞ্চের জন্য তৈরি। আজ শুরু হচ্ছে ঘরোয়া টি-টোয়েন্টির সবচেয়ে এই বড় টুর্নামেন্ট। মিরপুরে উদ্বোধনী ম্যাচে আজ দুপুর আড়াইটায় দুর্দান্ত ঢাকার মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নেতৃত্ব পেয়ে শ্রেষ্ঠত্ব ধরে রাখার প্রত্যয় লিটনের। এবার নেতৃত্বে বদল এসেছে। ইমরুলকে সরিয়ে লিটনের ওপর ভরসা রেখেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। লীগের সবচেয়ে সফল দল ওরা।

দেশি-বিদেশির সমন্বয়ে দারুণ দল। কোচ সালাহউদ্দিনের পরিকল্পনা আর মুস্তাফিজ-হৃদয়ের মতো পরীক্ষিত পারফর্মারদের নিয়ে শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশন। উড়ন্ত শুরুর লক্ষ্য কুমিল্লার। 

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক লিটন কুমার দাস বলেন, ‘সবগুলো দলই খুব ভালো। যে টিম ভালো খেলবে, তারাই জিতবে। আমি মনে করি, আমাদের টিমটা অনেক ব্যালেন্সড। যতগুলো খেলোয়াড় আছে তারা সবাই ম্যাচ জেতানোর মতোন।’

দুর্দান্ত ঢাকা, নামে-ভারে পিছিয়ে। তাসকিন-শরিফুল দলের বড় তারকা। বিদেশি রিক্রুটও নামী-দামী নয়। মোসাদ্দেকের নেতৃত্বে দলীয় সমন্বয় ঢাকার মূল মন্ত্র।

দুর্দান্ত ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত বলেন, ‘আমরা আশাকরি বাংলাদেশে দুটো বেস্ট বোলার আমাদের টিমে আছে। তাদের ওপর আমাদের অনেক আশা। তারা সেই আশার প্রতিদান দেবে- এটাই আশা।’

সন্ধ্যায় সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ, মাশরাফীর নেতৃত্বে গেলবারের ফাইনালিস্ট ওরা। এবারো গড়েছে ভারসাম্যপূর্ণ দল। ম্যাশকে শুরু থেকে পাওয়ার আশা। 

বরবারের মতোই তরুণদের প্রাধান্য দিয়ে দল গুছিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দলের নেতৃত্বের ভার ঘরোয়া লিগের ধারাবাহিক পারফরমার শুভাগত হোম। দলীয় পারফরমেন্সে চমক দেখাতে চায় চ্যালেঞ্জার্স। 

শীতের সন্ধ্যায় ডিউ ফ্যাক্টর প্রভাব ফেলবে, টস ভাগ্য গুরুত্বপূর্ণ হবে যে কোনো দলের জন্য।

মন্তব্য (০)





image

‎আর্জেন্টিনার বিশ্বরেকর্ড ভাঙল ব্রাজিলে, এক ম্যাচেই ৫৩ লা...

১

নিউজ ডেস্কঃ ফুটবল ইতিহাসে প্রথমবার এক ম্যাচেই খেলোয়াড়, কর্মক...

image

মধ্যাহ্নভোজের আগে ৩ উইকেট হারালো ওয়েস্ট ইন্ডিজ, তাসকিনের ...

২

‎স্পোর্টস ডেস্কঃ সিলেট টেস্টের প্রথম দিনের প্রথম সেশনকে ...

image

‘সাফে বাংলাদেশই সবচেয়ে শক্তিশালী দল’

৩

স্পোর্টস ডেস্ক : সবকিছু ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবার জাতীয়...

image

নিউজিল্যান্ডকে হেসেখেলে হারাল ভারত

৪

স্পোর্টস ডেস্ক :  আর্শদীপ সিংয়ের দুর্দান্ত বোলিংয়ে প্রথমে অল্প রানেই গুট...

image

মেসির বিদায়ের পর দল থেকে বাদ পড়লেন দে পলও

৫

স্পোর্টস ডেস্ক :  লিওনেল মেসির আন্তর্জাতিক অবসরের পর প্রথমবার দল ঘোষণা ক...

  • company_logo