• লিড নিউজ
  • আন্তর্জাতিক

অবশেষে নির্বাচনি সমাবেশে নওয়াজ শরিফ

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সাধারণ নির্বাচনের তিন সপ্তাহেরও কম সময় বাকি। পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরিফ অবশেষে তার দলের নির্বাচনি সমাবেশে উপস্থিত হলেন এবং বক্তব্যও দিলেন।

বৃহস্পতিবার আসন্ন নির্বাচনের বিষয়ে হাফিজাবাদে তার প্রথম জনসাধারণের ভাষণ দেন।  তিনি বলেন, তার মিশন হচ্ছে পাকিস্তানকে ‘আবার নিজের পায়ে দাঁড়া করানো’।

চলতি সপ্তাহের শুরুতে ওকারায় মরিয়মের নেতৃত্বে বহুল প্রতীক্ষিত নির্বাচনি প্রচার শুরু করে পিএমএল-এন। কিন্তু নওয়াজ শরিফ অংশ না নেওয়ায় পাকিস্তান পিপলস পার্টি সমালোচনা শুরু করে।

ডনের খবর অনুসারে, চার বছর স্বেচ্ছা নির্বাসনে কাটিয়ে গত বছরের অক্টোবরে পাকিস্তানে ফেরা সাবেক প্রধানমন্ত্রী হাফিজাবাদে এক সমাবেশে মরিয়মের ভাষণের আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

হেলিকপ্টারে করে অনুষ্ঠানস্থলে পৌঁছান নওয়াজ শরিফ। স্মৃতিচারণ করে তিনি বলেন, ২০১৮ সালে যখন তাকে ক্ষমতাচ্যুত করা হয়, তখন পাকিস্তানের জনগণ তাদের প্রতিনিধি হারিয়েছিল। তিনি বলেন, আমাকে অপসারণ না করলে হাফিজাবাদের একজন মানুষও বেকার থাকতেন না।

মন্তব্য (০)





image

ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামল...

১

নিউজ ডেস্কঃ ইয়েমেনের বন্দরনগরী এডেনে প্রেসিডেন্টের প্রাসাদে...

image

ইসরাইলকে একহাত নিলেন ওবামা

২

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ইসরাইলের গৃহীত পদক্ষে...

image

‎স্টারলিংককে ‘যুদ্ধের হাতিয়ার’ বলছে ইরান, বন্ধে মরিয়া সরকার

৩

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধের মধ্যে ইন্টারনেটের ওপর আরও কঠোর নি...

image

বাংলাদেশের জেন-জি বিপ্লবই আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা

৪

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশের জেন-জি বিপ্লব থেকে অনুপ্রেরণা পে...

image

‘সৌদি আরবে হামলার জন্য ইরাকের মাটি ব্যবহার হতে দেওয়া হবে না’

৫

নিউজ ডেস্ক : সৌদি আরবের ওপর কিংবা মধ্যপ্রাচ্যের অন্য কোনো দে...

  • company_logo