• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ভারতে গুজরাটে নৌকা উল্টে নিহত ১২ শিক্ষার্থী

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে গুজরাটের ভাদোদরায় একটি লেকে নৌকা উল্টে ১২ স্কুল শিক্ষার্থী ও দুই শিক্ষকের প্রাণ গেছে। বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে। অভিযান চালিয়ে মোট ২০ জনকে উদ্ধার করা হয়েছে।

নিহতের সংখ্যা নিশ্চিত করে গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংঘভি এএনআইকে জানান, তাদের ন্যায়বিচার নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী জোরালো তদন্তের নির্দেশ দিয়েছেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত করা হচ্ছে।  

হর্ষ সাংঘভি আরও জানান, একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে এবং বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য দল গঠন করে দেওয়া হয়েছে।  

হিন্দুস্তান টাইমস জানায়, শিক্ষার্থীরা ভদোদরার নিউ সানরাইজ স্কুলের। ওই স্কুল থেকে শিক্ষার্থীদের পিকনিকে নিয়ে যাওয়া হয়েছিল। বৃহস্পতিবার বিকেলের দিকে দুর্ঘটনাটি ঘটে।  

প্রাথমিকভাবেই উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। তারা কয়েকজন শিক্ষার্থীকে উদ্ধার করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, শিক্ষার্থী বা শিক্ষকদের কারো গায়ে লাইফ জ্যাকেট ছিল না।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। তিনি বলেন, ভদোদরার হরনি লেকে নৌকাডুবি হয়ে শিশুদের মৃত্যুর ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। যে নিরীহ শিশুদের মৃত্যু হয়েছে, তাদের আত্মার শান্তি কামনা করছি। এই শোকের মুহূর্তে তাদের পরিবারকে গভীরভাবে সমবেদনা জানাচ্ছি।  

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের অবিলম্বে সাহায্য দেওয়ার নির্দেশ দিয়েছেন বলেও জানান মুখ্যমন্ত্রী।

মন্তব্য (০)





image

দ্য হিন্দুর প্রতিবেদন তরুণদের আন্দোলনে যেভাবে বদলে দিয়েছ...

নিউজ ডেস্ক : দিল্লির যন্তর মন্তরে দেশটির তরুণ প্রজন্ম বা জেন...

image

সৌদিতে ১৫ হাজার অভিবাসী গ্রেফতার

নিউজ ডেস্ক : সৌদি আরবে গত এক সপ্তাহে আইন অমান্য করার অভিযোগে...

image

শিক্ষার্থীদের ওপর ‘প্রাণঘাতী অস্ত্র’ ব্যবহারের নির্দেশ কে...

নিউজ ডেস্ক : দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের &l...

image

দেশের স্বার্থে ট্রাম্পের সমালোচনা করতেও পিছপা হব না: বার্...

নিউজ ডেস্ক : দেশের জাতীয় স্বার্থ রক্ষার্থে প্রয়োজনে মার্কিন ...

image

ভয়াবহ দাবানলে পুড়ছে স্পেন ও ফ্রান্স, জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক: প্রচণ্ড তাপদাহ ও শুষ্ক বাতাসের কারণে স্মর...

  • company_logo