• লিড নিউজ
  • আন্তর্জাতিক

এবার মার্কিন জাহাজে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ এবার ইয়েমেনের দক্ষিণ উপকূলে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি কার্গো জাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। তবে গিলব্রালটার ঈগল নামের ওই জাহাজটিতে হামলার ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ড (সেন্টকম) এ তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির। 

গত নভেম্বর থেকেই ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত জাহাজে হামলা চালিয়ে আসছে। গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান বর্বর হামলার প্রতিবাদেই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি মালিকানাধীন জাহাজগুলো হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।

জাহাজ কোম্পানি ঈগল বাল্ক জানিয়েছে, হামলার শিকার ওই মার্কিন জাহাজে স্টিলের মালামাল পরিবহন করা হচ্ছিল। সেন্টকম জানিয়েছে, লোহিত সাগরেও একটি ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন লক্ষ্যে হামলা চালানোর চেষ্টা করা হয়। তবে মার্কিন যুদ্ধবিমান ওই ক্ষেপণাস্ত্রে গুলি করে তা ভূপাতিত করেছে। 

হুথি বিদ্রোহীরা বলছে, লোহিত সাগরে ইসরায়েল এবং ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালানো হচ্ছে। তারা দাবি করেছে, গাজায় ফিলিস্তিনি এবং হামাস যোদ্ধাদের প্রতি সমর্থন প্রদর্শনের উদ্দেশেই তারা এসব হামলা চালিয়ে যাচ্ছে।

এর আগে দক্ষিণ ইসরায়েলে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। তাদের হামলায় অন্ত দুই ইসরায়েলি নিহত হয়েছেন।

সোমবার মার্কিন নেতৃত্বাধীন জোট ইয়েমেনের হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর আগের দিনও দেশটিতে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এনিয়ে টানা দ্বিতীয় রাতে ইয়েমেনের বিভিন্ন শহর লক্ষ্য করে হামলা চালালো পশ্চিমা জোট। 

মার্কিন কর্মকর্তারও ইয়েমেনে হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে ফের হামলার কথা স্বীকার করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

মন্তব্য (০)





image

দ্য হিন্দুর প্রতিবেদন তরুণদের আন্দোলনে যেভাবে বদলে দিয়েছ...

নিউজ ডেস্ক : দিল্লির যন্তর মন্তরে দেশটির তরুণ প্রজন্ম বা জেন...

image

সৌদিতে ১৫ হাজার অভিবাসী গ্রেফতার

নিউজ ডেস্ক : সৌদি আরবে গত এক সপ্তাহে আইন অমান্য করার অভিযোগে...

image

শিক্ষার্থীদের ওপর ‘প্রাণঘাতী অস্ত্র’ ব্যবহারের নির্দেশ কে...

নিউজ ডেস্ক : দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের &l...

image

দেশের স্বার্থে ট্রাম্পের সমালোচনা করতেও পিছপা হব না: বার্...

নিউজ ডেস্ক : দেশের জাতীয় স্বার্থ রক্ষার্থে প্রয়োজনে মার্কিন ...

image

ভয়াবহ দাবানলে পুড়ছে স্পেন ও ফ্রান্স, জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক: প্রচণ্ড তাপদাহ ও শুষ্ক বাতাসের কারণে স্মর...

  • company_logo