• রাজনীতি

কারাগার থেকে মুক্তি পেলেন ৫ বিএনপি নেতা

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: দুই মাস কারাভোগের পর শুক্রবার (১২ জানুয়ারি) দুপুরে গাজীপুর জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম মনিরসহ দলটির পাঁচ নেতাকর্মী। জেলা কারাগারের সুপার মো. আনোয়ারুল করিম তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। 

মুক্তিপ্রাপ্ত অন্যরা হলেন- বাসন থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মিলন হোসেন, সদস্য এসএম শামীম, মো. রবিউল ইসলাম, বাসন থানাধীন ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মোশারফ হোসেন। মুক্তিপ্রাপ্ত প্রত্যেকের বিরুদ্ধে ২০২৩ সালে বিস্ফোরক দ্রব্য আইনে দুইটি করে মামলা রয়েছে। তারা গত ৮ জানুয়ারি হাইকোর্ট থেকে জামিন পান। 

সারাদেশে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাসন থানা বিএনপির উদ্যোগে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তার জয়দেবপুর সড়কে মিছিল করতে গিয়ে গত বছরের ৬ নভেম্বর সকাল ৬টার দিকে গ্রেপ্তার হন তারা।  কারামুক্ত মনিরুল ইসলাম জানান, তার নামে ২০১৩ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে বিশেষ ক্ষমতা আইনে দুইটি এবং ২০২৩ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে বিস্ফোরক দ্রব্য আইনে আরো দুইটি মামলা হয়। 

আসামি পক্ষের আইনজীবী (গাজীপুর জজ কোর্ট) মো. সোহেল রানা জানান, গত ৮ জানুয়ারি হাইকোর্ট থেকে বিস্ফোরক দ্রব্য আইনের দুইটি মামলায় মনিরুল ইসলামসহ ৫ জন ও গাজীপুর আদালত থেকে বিশেষ ক্ষমতা আইনের অপর দুইটি মামলায় মনিরুল ইসলাম যথাক্রমে ৯ ও ১১ জানুয়ারি জামিন পান।

মন্তব্য (০)





image

‎সাশ্রয়ের নসিহতের বিপরীতে লুটপাটের অভিযোগ— এটাই কি 'আই হ্...

১

নিউজ ডেস্কঃ ফ্যামিলি কার্ড প্রকল্পের আওতায় ৩৪২ কোটি টাকার ট্...

image

দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির

২

‎নিউজ ডেস্কঃ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের...

image

একটি চক্র সরকার ও দেশের ভাবমুর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: র...

৩

নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত ম...

image

সারের ডিলার নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ জামায়াতের

৪

নিউজ ডেস্কঃ সারাদেশে সারের ডিলার নিয়োগে ব্যাপক অনিয়ম ও স্বজন...

image

ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজ...

৫

নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্...

  • company_logo