• খেলাধুলা

ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিলেন দরিভাল

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ আদালতের রায়ে ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) সভাপতির দায়িত্ব ফিরে পেয়েই ভারপ্রাপ্ত কোচ ফার্নান্দো দিনিজকে বরখাস্ত করেছিলেন এদনালদো রদ্রিগেজ। এরপর থেকেই আলোচনা শুরু হয় ব্রাজিলের পরবর্তী কোচ কে হবেন তা নিয়ে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে দাবী করা হয় নেইমারদের পরবর্তী কোচ হতে চলেছেন দরিভাল জুনিয়র।

অবশেষে তাই সত্যি হল, দরিভালকেই জাতীয় দলের কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দিয়েছে সিবিএফ। ব্রাজিলিয়ান ক্লাব সাও পাওলোর দায়িত্ব ছেড়ে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিলেন দরিভাল। সিবিএফ এক বিবৃতিতে জানিয়েছে, দরিভালকেই ব্রাজিলের জাতীয় (পুরুষ) দলের কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আজ তাকে নেইমার-ভিনিসিয়ুসদের কোচ হিসেবে পরিচয় করিয়ে দেয়া হবে। 

এদিকে কোচ হিসেবে নিয়োগ দিলেও কত দিন পর্যন্ত দরিভালের সঙ্গে চুক্তি করেছে ব্রাজিলের ফুটবল ফেডারেশন তা জানা যায়নি। তবে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন, এমনটাই জানা গেছে দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে। ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিয়ে সম্মানিত বোধ করেছেন দরিভাল।

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পেয়ে নিজের ইন্সটাগ্রামে তিনি জানিয়েছেন, ‘এই ডাক উপেক্ষা করা অসম্ভব। নিজের দেশ, নিজের দল এবং নিজের সমর্থকদের হয়ে লড়াই করার সুযোগ পাওয়াটা আমার জন্য সম্মান এবং স্বপ্ন সত্যি হওয়ার মতোই ব্যাপার। আশা করি, এটি হবে একটি সুন্দর গল্পের শুরু।

মন্তব্য (০)





image

‎ভারত-পাকিস্তানও যা পারেনি, সে রেকর্ড গড়ে ফেলল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয় তুল...

image

হেরাথের ১৪ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন মিরাজ

স্পোর্টস ডেস্ক: ডারউইন টেস্টে অজিদের বিপক্ষে ৯ উইকেটে হারিয়ে...

image

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়

নিউজ ডেস্কঃ বড় দল হওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলার খুব...

image

ফুটবলকে বিদায় বললেন মেসিকে পেছনে ফেলা সেই তারকা

স্পোর্টস ডেস্ক : ইতালির কিংবদন্তি স্ট্রাইকার সিরো ইমোবিল চমক...

image

অস্ট্রেলিয়াকে শঙ্কায় রেখে চতুর্থ দিনের অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : স্কোরবোর্ড বলছে ব্যবধানটা এখন ৬৭ রানের। অস্...

  • company_logo