• লিড নিউজ
  • আন্তর্জাতিক

গির্জা ও স্কুলের পাশে জান্তার বোমা হামলা, নিহত ১৯

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারে আবারও গ্রামের নিরীহ মানুষের ওপর বোমা হামলা চালিয়েছে জান্তা বাহিনী। এতে নিহত অন্তত ১৯ ও আহত হয়েছেন অন্তত ৩০ জন। গত রোববার সকালে এসব হামলার ঘটনা ঘটে। খবর ইরাবতির পশ্চিমাঞ্চলীয় সাগাইং অঞ্চলের জাতিগত চিন গ্রামজুড়ে ১২৫ কেজি বোমা হামলা চালানো হয়। পৃথম দুটি গির্জার পাশে বোমা ফেলা হয়। ফলে সেখানে ৬ শিশুসহ ১৯ জন নিহত হন। গ্রামটিতে ২ হাজার মানুষের বসবাস।

তবে দু’জন নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী বলেছেন, মোট ১৯ জন নিহত হলেও এর মধ্যে অন্তত ৮ শিশু। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম বোমাটি গ্রামের দুটি গির্জাকে লক্ষ্য করে এবং দ্বিতীয় হামলা হয় যখন লোকজন ভবন থেকে পালিয়ে যান। তাদের বেশির ভাগই গির্জা এলাকার বাইরে নিহত হয়েছেন। কারণ তারা পালানোর জন্য দৌড়াচ্ছিলেন। 

প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যমতে, বিমান থেকে মোট ছয়টি বোমা ফেলা হয়েছে। তারা গির্জা লক্ষ্য করে দুটি বোমা হামলা চালায়। আরেকটি বোমা স্থানীয় কমিউনিটির স্কুলের কাছে নিক্ষেপ করা হয়েছে। এদিকে বিদ্রোহী গ্রুপ ব্রাদারহুড অ্যালায়েন্স জানিয়েছে, তারা কুটকাই টাউনশিপের একটি প্রধান জান্তা ফাঁড়ি দখল করেছে।

এর পর রোববার মধ্যরাতে উত্তর শান রাজ্যের আরও দুটি শহরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে।আরাকান আর্মি, তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি ও মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি নিয়ে গঠিত ব্রাদারহুড অ্যালায়েন্স গত বছরের ২৭ অক্টোবর অপারেশন ১০২৭ শুরু করার পর থেকে এখন উত্তর শান রাজ্যের ১৬টি শহর দখল করেছে।

মন্তব্য (০)





image

দ্য হিন্দুর প্রতিবেদন তরুণদের আন্দোলনে যেভাবে বদলে দিয়েছ...

নিউজ ডেস্ক : দিল্লির যন্তর মন্তরে দেশটির তরুণ প্রজন্ম বা জেন...

image

সৌদিতে ১৫ হাজার অভিবাসী গ্রেফতার

নিউজ ডেস্ক : সৌদি আরবে গত এক সপ্তাহে আইন অমান্য করার অভিযোগে...

image

শিক্ষার্থীদের ওপর ‘প্রাণঘাতী অস্ত্র’ ব্যবহারের নির্দেশ কে...

নিউজ ডেস্ক : দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের &l...

image

দেশের স্বার্থে ট্রাম্পের সমালোচনা করতেও পিছপা হব না: বার্...

নিউজ ডেস্ক : দেশের জাতীয় স্বার্থ রক্ষার্থে প্রয়োজনে মার্কিন ...

image

ভয়াবহ দাবানলে পুড়ছে স্পেন ও ফ্রান্স, জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক: প্রচণ্ড তাপদাহ ও শুষ্ক বাতাসের কারণে স্মর...

  • company_logo