• খেলাধুলা

পিচ রেটিংয়ের ক্ষেত্রে আইসিসিকে নিরপেক্ষ থাকার দাবি রোহিত শর্মার

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ মাত্র দেড়দিনেই শেষ কেপটাউন টেস্ট। উইকেটে অসম বাউন্সের কারণে রীতিমত দাঁড়াতেই পারছিলেন না ব্যাটাররা। পেসারদের দাপটে এই টেস্ট মাঠে গড়ালো কেবল ৬৪২ বল পর্যন্ত। যা ইতিহাসের সবচেয়ে ছোট টেস্ট।

এমন ফল স্বভাবতই প্রশ্নবিদ্ধ করেছে কেপটাউনের পিচকে। সংবাদ সম্মেলনে ক্রিকেট নিয়ন্ত্রণক সংস্থা আইসিসিকে একহাত নিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। পিচ রেটিংয়ের ক্ষেত্রে আইসিসিকে নিরপেক্ষ থাকার দাবি জানালেন তিনি।

রোহিত বলেন, ‘আমরা যেখানেই যাই না কেন, সর্বত্র আমাদের নিরপেক্ষ থাকতে হবে। বিশেষত ম্যাচ রেফারিদের (নিরপেক্ষ থাকতে হবে)। কীভাবে পিচের রেটিং করবেন, সেটা নিয়ে এই ম্যাচ রেফারিদের কয়েকজনকে চোখ-কান খোলা রাখতে হবে। সেটা বেশ গুরুত্বপূর্ণ। আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে বিশ্বকাপের ফাইনালের পিচকে গড়পড়তার থেকে নিম্নমানের রেটিং দেওয়া হয়েছিল। ফাইনালে ওই পিচে এক ব্যাটার শতরান করেছিল। সেটা কীভাবে বাজে পিচ হতে পারে?’ 

‘আইসিসি ও ম্যাচ রেফারিদের এইসব বিষয়ের দিকে নজর দিতে হবে। স্রেফ দেশের ভিত্তিতে (পিচের রেটিং না করে), কীসের ভিত্তিতে তারা পিচের রেটিং করছে, সেটা খতিয়ে দেখতে হবে। ’ সঙ্গে তিনি বলেন, ‘সত্যি কথা বলতে আমি যে কোনও পিচে খেলতে রাজি আছি। আমরা এই ধরনের (কেপটাউন) পিচেও নিজেদের চ্যালেঞ্জের মুখে ফেলতে চাই। এরকম পিচে খেলার জন্য নিজেদের নিয়ে গর্ববোধ করি আমরা। কিন্তু আমরা যেটা বলতে চাইছি, সেটা হল যে নিরপেক্ষ থাকুন। ’

ভারতের পিচ নিয়ে মুখ বন্ধ রাখতে বলছেন রোহিত, ‘আমি একটা জিনিস বলতে চাই যে এই ম্যাচে কী হয়েছে, সেটা আমরা দেখেছি। কীরকম আচরণ করেছে পিচ, সেইসব যাবতীয় জিনিস (আমরা দেখেছি)। সত্যি কথা বলতে যতক্ষণ ভারতের পিচ নিয়ে মুখ বন্ধ না রাখছেন, ততক্ষণ এই ধরনের পিচে খেলতে আমাদের কোনও আপত্তি নেই। ’

মন্তব্য (০)





image

‎আর্জেন্টিনার বিশ্বরেকর্ড ভাঙল ব্রাজিলে, এক ম্যাচেই ৫৩ লা...

১

নিউজ ডেস্কঃ ফুটবল ইতিহাসে প্রথমবার এক ম্যাচেই খেলোয়াড়, কর্মক...

image

মধ্যাহ্নভোজের আগে ৩ উইকেট হারালো ওয়েস্ট ইন্ডিজ, তাসকিনের ...

২

‎স্পোর্টস ডেস্কঃ সিলেট টেস্টের প্রথম দিনের প্রথম সেশনকে ...

image

‘সাফে বাংলাদেশই সবচেয়ে শক্তিশালী দল’

৩

স্পোর্টস ডেস্ক : সবকিছু ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবার জাতীয়...

image

নিউজিল্যান্ডকে হেসেখেলে হারাল ভারত

৪

স্পোর্টস ডেস্ক :  আর্শদীপ সিংয়ের দুর্দান্ত বোলিংয়ে প্রথমে অল্প রানেই গুট...

image

মেসির বিদায়ের পর দল থেকে বাদ পড়লেন দে পলও

৫

স্পোর্টস ডেস্ক :  লিওনেল মেসির আন্তর্জাতিক অবসরের পর প্রথমবার দল ঘোষণা ক...

  • company_logo