• খেলাধুলা

হ্যাটট্রিক করে নজর কাড়লেন মেসির মেঝো পুত্র মাতেও মেসি

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ সময়ের সেরা ফুটবলার তিনি। কারও কারও চোখে সর্বকালের সেরা ফুটবলারও বটে। লিওনেল মেসির পায়ের জাদুদে বুদ হয়নি এমন ফুটবল প্রেমী কমই আছে। তার অসাধারণ ড্রিবলিং আর প্রতিপক্ষের খেলোয়াড়দের বোকা বাানিয়ে গোল করতে বেশ পটু লিও। গ্যালারির দর্শকদের চোখ আটকে যায়তো সেখানেই।

অনেক ফুটবল বিশেষজ্ঞদের মত, আরজেক মেসি আগামী শতাব্দীতে পাওয়া যাবে না। তবুও মেসির মতো এমন অসাধারণ আরও একটা মেসির অন্বেষণে গোটা ফুটবল বিশ্ব। পাওলো দিবালার পর ক্লদিও এচেভেরিও পরিচিত পান এই নামে। 

তবে মেসির নিজের ঘরেই আছে এমন এক ফুটবলার যাকে নিয়ে গর্ব করতে পারে আর্জেন্টাইন সমর্থকরা। মেসিপুত্র মাতেও মেসি। তিন ছেলের মধ্যে মেঝো মাতেও। বয়স মাত্র আট বছর। ক্রীড়াঙ্গনে তারকাদের পরিবার নিয়ে নেট দুনিয়ায় সবমসময় চলে আলোচনা-সমালোচনা। কখনও নিজের কীর্তি কখনও আবার ভক্তদের পাগলামির কারণে হয় ভাইরাল। 

এবার নিজের কর্ম দিয়ে টুইটারসহ অন্যান্য সামাজিকমাধ্যমে আলোচনায় এসেছে মাতেও মেসির ছোট্ট একটা ফুটবল ক্লিপ। যেখানে মেসি পুত্র প্রমাণ করেছেন যে তিনি সত্যি  মেসির পুত্র। মেসির ক্লাব ইন্টার মায়ামির একাডেমীর বয়সভিত্তিক দলে খেলেন মাতেও। আর সেখানে একটি ম্যাচে হ্যাটট্রিক করেন তিনি। মাতেও মেসির দুর্দান্ত ওই হ্যাটট্রিক নেট দুনিয়ায় ভাইরাল। 

মাতেওর খেলার সঙ্গে অনেকেই মেলাচ্ছেন বাবা মেসিকে। মায়ামির ওই ম্যাচের প্রথম গোলটা হয়েছিল গোলপোস্টের অনেক বাইরে থেকে। যেটা আটকানো প্রতিপক্ষের গোলরক্ষকের জন্য অনেকটা অসম্ভবই। পরের গোলেই মাতেও দেখিয়েছেন অসাধারণ ড্রিবলিং। যারমধ্যে এতদিন লুকিয়ে ছিল বড় কোনো ফুটবলার হওয়ার অপার সম্ভাবনা। সেপ্টেম্বরে বাবার হাত ধরে মায়ামিতে নিজের ফুটবল শুরু করা মাতেও ইতোমধ্যে বয়সভিত্তিক দলে করেছেন দশ গোল।

তবে ভক্তরা মেসির চেয়ে একটি জায়গায় আলাদা করছেন মাতেওকে। সে গোলের শট নিতে তার ডান পা বেশি ব্যবহার করেন। যদিও মেসির শক্তির জায়গা তার বাম পা। কে জানে একদিন হয়তো বা পায়ের জাদুর থেকে ডান পায়ের জাদুদে বুদ হয়ে থাকবেন বিশ্বের ফুটবল ভক্তরা।

মন্তব্য (০)





image

হেরাথের ১৪ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন মিরাজ

স্পোর্টস ডেস্ক: ডারউইন টেস্টে অজিদের বিপক্ষে ৯ উইকেটে হারিয়ে...

image

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়

নিউজ ডেস্কঃ বড় দল হওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলার খুব...

image

ফুটবলকে বিদায় বললেন মেসিকে পেছনে ফেলা সেই তারকা

স্পোর্টস ডেস্ক : ইতালির কিংবদন্তি স্ট্রাইকার সিরো ইমোবিল চমক...

image

অস্ট্রেলিয়াকে শঙ্কায় রেখে চতুর্থ দিনের অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : স্কোরবোর্ড বলছে ব্যবধানটা এখন ৬৭ রানের। অস্...

image

‎বাংলাদেশের টেস্ট ইতিহাসে মিরাজের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বসেরা বোলিং আক্...

  • company_logo