• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইরানের কেরমান প্রদেশে বিস্ফোরণ, নিহত ৭৩

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের কেরমান প্রদেশে বিস্ফোরণের ঘটনায় অন্তত ৭৩ জন নিহত ও ১৭৩ জনেরও বেশি আহত হয়েছেন। বুধবার জেনারেল কাসেম সোলাইমানির চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে হাজার হাজার মানুষ কেরমানের ‘শহীদ গুলজার’ কবরস্থানের দিকে যাওয়ার পথে ওই বিস্ফোরণ ঘটে।

ইরানের ন্যাশনাল মেডিক্যাল ইমার্জেন্সি অর্গানাইজেশনের প্রধান জাফর মিয়াদফার তাসনিম নিউজকে বলেছেন, বিস্ফোরণের পরে পদদলিত হয়ে কমপক্ষে ৭৩ জন নিহত এবং ১৭৩ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, পর পর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রথম বিস্ফোরণটি হয় সোলাইমানির সমাধি থেকে ৭০০ মিটার দূরে। দ্বিতীয় বিস্ফোরণটি সমাধি থেকে এক কিলোমিটার দূরে।

বিস্ফোরণের ভয়ানক শব্দ শুনে শহীদ গুলজারের দিকে যিয়ারতের জন্য যাওয়া যাত্রীরা দ্রুত রাস্তা ছেড়ে দেয়, যাতে অ্যাম্বুলেন্সগুলো বিস্ফোরণস্থলের দিকে যেতে পারে।

কেরমান প্রদেশ রেড ক্রিসেন্টের প্রধান রেজা ফাল্লাহ রাষ্ট্রীয় টিভিকে বলেছেন, আমাদের উদ্ধারকারী দলগুলো আহতদের সরিয়ে নিচ্ছে... তবে সেখানে ভিড়ের ঢেউ রাস্তা অবরোধ করছে।

বিস্ফোরণের কারণ এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি, তবে দেশটির কর্মকর্তারা সন্ত্রাসবাদের দিকে ইঙ্গিত করছেন।

কেরমান প্রদেশের ডেপুটি গভর্নরকে উদ্ধৃত করে আইআরআইবি একে একটি সন্ত্রাসী হামলা হিসেবে বর্ণনা করছে। ঘটনাস্থলের একটি ভিডিও অনলাইন মাধ্যমগুলোয় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, বিস্ফোরণের পর মসজিদের আশপাশের সড়কে অসংখ্য ক্ষতবিক্ষত লাশ পড়ে আছে।

মন্তব্য (০)





image

হুতিদের অস্ত্র সরবরাহ বন্ধে জাতিসংঘের আহ্বান, সমর্থন সৌদি...

১

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুতি বিদ্রোহীদের অস্ত্র সংগ্রহ ঠ...

image

ঢাকার জুলাই অভ্যুত্থান এবং দিল্লির যুব ক্ষোভ: বাহ্যিক প্র...

২

‎আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের ২০২৪ সালের অভ্যুত্থান এবং...

image

বিশ্বজুড়ে ১০ বছরে সাড়ে ৪ হাজারেরও বেশি শিশু অভিবাসীর মৃত্...

৩

‎নিউজ ডেস্ক: বিশ্বজুড়ে উন্নত জীবন ও নিরাপত্তার আশায় ঝুঁক...

image

‘হ্যাঁ, আমরা সরকার পরিবর্তন চাই’—বিজেপিকে প্রশান্ত ভূষণ

৪

নিউজ ডেস্ক : ভারতের প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বিরুদ্...

image

ফিলিস্তিনিদের জমি কেড়ে নিয়ে নৈতিকতা হারিয়েছে ইসরাইল: বারা...

৫

নিউজ ডেস্ক : সামরিক শক্তির দাপট দেখিয়ে কখনোই স্থায়ী শান্তি প...

  • company_logo