• লিড নিউজ
  • জাতীয়

এক বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে ডায়ালাইসিস সেবা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : আগামী এক বছরের মধ্যে দেশের ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু করার পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে উপজেলা পর্যায়ে কিডনি রোগ শনাক্তকরণ কার্যক্রম জোরদার করা হবে। 

এ জন্য এক লাখ স্বাস্থ্যকর্মীকে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

তিনি বলেন, দেশে প্রায় ৩ কোটি ৮০ লাখ মানুষ বিভিন্ন ধরনের কিডনি রোগে আক্রান্ত। তাদের অনেকেই রোগের দীর্ঘমেয়াদি ক্ষতি সম্পর্কে সচেতন নন। এ পরিস্থিতি মোকাবিলায় আগামী এক বছরের মধ্যে সব জেলায় ডায়ালাইসিস সেবা চালু করা হবে।

শনিবার (২৮ নভেম্বর) বিকালে রাজধানীর মিরপুরে কিডনি ফাউন্ডেশন হাসপাতালে ‘ইন্টারন্যাশনাল ফেডারেশন অব কিডনি ফাউন্ডেশনস-ওয়ার্ল্ড কিডনি অ্যালায়েন্স’ আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

ড. মুহিত বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবার আওতায় ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের পাশাপাশি কিডনি রোগও প্রাথমিক পর্যায়ে শনাক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সরকারের এক লাখ স্বাস্থ্যকর্মী উপজেলা পর্যায়ে কাজ করবেন।

তিনি আরও বলেন, সারা দেশে কিডনি চিকিৎসাসেবা ছড়িয়ে দিতে দক্ষ জনবল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি ও বেসরকারি সংস্থার সহযোগিতায় এ বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক, বিশেষায়িত নার্স ও মেডিকেল টেকনোলজিস্টদের সমন্বয়ে জেলা পর্যায়ে পূর্ণাঙ্গ কিডনি চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।

কিডনি রোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি।

কিডনি ফাউন্ডেশন হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. হারুন-উর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব কিডনি ফাউন্ডেশনস-ওয়ার্ল্ড কিডনি অ্যালায়েন্সের সভাপতি অধ্যাপক আলেসান্দ্রো বালদুচ্চি।

এ ছাড়া কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের নবনির্বাচিত সভাপতি অধ্যাপক দিনা আবদেল লতিফ ও মহাসচিব অধ্যাপক রুহুল আমিন রুবেল বক্তব্য দেন।

মন্তব্য (০)





image

৮ম জাতীয় এইচআর কনভেনশনে এসএসডিআর ফাউন্ডেশন-এর অংশগ্রহণ: ...

১

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর শেরাটনে অনুষ্ঠিত এফবিএইচআরও ৮ম জা...

image

৮ম এফবিএইচআরও জাতীয় এইচআর কনভেনশন-২০২৬ অনুষ্ঠিত

২

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর শেরাটনে অনুষ্ঠিত হয়েছে ৮ম এফবিএই...

image

৬ মাসে এলএনজিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা: তিতুমীর

৩

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশ...

image

ভবদহের জলাবদ্ধতা নিরসনে দ্রুত উদ্যোগ নেওয়া হবে: কৃষিমন্ত্রী

৪

নিউজ ডেস্কঃ ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে দ্...

image

রোববার ১৮ দলের সঙ্গে ইসির মতবিনিময়

৫

নিউজ ডেস্ক : আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ঘিরে রোববার (২৯ নভ...

  • company_logo