• রাজনীতি

‎মাদারীপুরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ : অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ‎আহত ৬ ‎

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ মাদারীপুরের কালকিনিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ক্ষমতাসীন দল বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ছয়জন।
‎
‎শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৮টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষ চলে দুই ঘণ্টাব্যাপী। এ সময় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। আগুন দেয়া হয় একটি মোটরসাইকেলেও।
‎
‎পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত ৮টার দিকে কালকিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ঠেঙ্গামারা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি কালকিনি থানা অভিমুখে যাওয়ার পথে মাছবাজার-সংলগ্ন এলাকায় বিএনপির নেতাকর্মীদের বাধার মুখে পড়ে। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
‎
‎একপর্যায়ে ককটেল নিক্ষেপকে কেন্দ্র করে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে দফায় দফায় ককটেল বিস্ফোরণ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। বিস্ফোরণের বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার শঙ্কায় মাছবাজারসহ আশপাশের এলাকার ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেন ব্যবসায়ীরা। আতঙ্কে সাধারণ মানুষও নিরাপদ আশ্রয়ে সরে যান। এ সময় একটি মোটরসাইকেলে আগুন দেয়া হয়।
‎
‎সংঘর্ষে আহত ছয়জনকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
‎
‎খবর পেয়ে পুলিশ ও এসআরবির সদস্যরা টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।
‎
‎মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এলাকার উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন  হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (০)





image

বিএনপি পুরোনো সুবিধাবাদী রাজনীতিতে ফিরলে দেশ চালাবে ২৪-এর...

১

নিউজ ডেস্ক : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন,...

image

সন্তানের শেষ বিদায়েও মায়ের মুক্তি মেলেনি, শোকাহত জিএম কাদের

২

নিউজ ডেস্কঃ বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর নিসর্গ হোসেন তূর্...

image

একটি জেলাকে স্বাধীন ঘোষণা করা স্পষ্ট রাষ্ট্রদ্রোহিতা: জাম...

৩

নিউজ ডেস্ক : গোপালগঞ্জ জেলাকে ইঙ্গিত করে সেখানে জনগণের জানমা...

image

দিনের বেলাতেও মানুষ চলাচলে ভয় পাচ্ছে, চাঁদা দাবি করা হচ্ছ...

৪

নিউজ ডেস্কঃ খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্র...

image

‘হাসিনার দেশে ফেরার অপরাজনীতির শিকার সাধারণ কর্মীরা’

৫

নিউজ ডেস্ক : ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্...

  • company_logo