ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : শিশু-কিশোরদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ভাগাভাগি করে খেলার মানসিকতা গড়ে তুলতে তাদের ব্যাডমিন্টন খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ শেষে তিনি শিশুদের সঙ্গে সময় কাটান। মসজিদ প্রাঙ্গণে কথা বলার ফাঁকে তাদের খোঁজখবর নেন, হাতে তুলে দেন উপহার এবং সবাই মিলেমিশে খেলার পরামর্শ দেন।
নামাজ শেষে শিশুদের সঙ্গে কুশল বিনিময়ের একপর্যায়ে সবাই সমানভাবে খেলাধুলার সুযোগ পাচ্ছে কি না বা কেউ বাদ পড়ছে কি না, সে বিষয়ে জানতে চান প্রধানমন্ত্রী।
এ সময় তিনি শিশুদের নিজেদের মধ্যে খেলার সামগ্রী ভাগাভাগি করে খেলার পরামর্শ দেন। একজনের খেলার সামগ্রী যেন অন্যরাও ব্যবহার করতে পারে, সে বিষয়ে উৎসাহিত করে প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান।
নিউজ ডেস্ক : গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের মাধ্যমে...
নিউজ ডেস্কঃ জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ তিন কোম্পানির শ...
নিউজ ডেস্কঃ বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ...
নিউজ ডেস্কঃ দেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কোনো দিন ফির...
নিউজ ডেস্কঃ শিশুদের পুষ্টি নিশ্চিত করতে ২০২৭ সাল থেকে দ...

মন্তব্য (০)