ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ যুবলীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে আনতে তদবির করার অভিযোগে দল থেকে বহিষ্কার হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আওতাধীন রমনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা হাওলাদার মুক্তা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ফ্যাসিস্টদের রক্ষায় ভূমিকা রাখার সুস্পষ্ট অভিযোগে মোস্তফা হাওলাদার মুক্তাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মুক্তার বিরুদ্ধে অভিযোগ, রমনা থানা যুবলীগের ১৯ নম্বর ওয়ার্ড সার্কিট হাউস রোড ইউনিটের সভাপতি ওমর ফারুককে থানা থেকে ছাড়িয়ে আনতে তিনি তদবির করতে যান। এ ঘটনাকে আওয়ামী লীগ নেতাকর্মীদের রক্ষায় ভূমিকা রাখার অভিযোগ হিসেবে দেখছে যুবদল।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
নিউজ ডেস্কঃ কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে গুলির ঘটনা এ...
নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের পাঁচটি বিশ্ববিদ্...
নিউজ ডেস্কঃ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনস...
নিউজ ডেস্কঃ মহান আল্লাহর দেওয়া বিবেক অনুযায়ী, যেখানেই ...
নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় স...

মন্তব্য (০)