ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ জনতা ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন মো. মাহবুব আলম।
বুধবার (২৫ নভেম্বর) থেকে তিন বছরের জন্য তিনি ব্যাংকটির এমডির দায়িত্ব পালন করবেন।
এর আগে তিনি সাউথইস্ট ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময়ে ব্যাংকটির আর্থিক প্রবৃদ্ধি ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
মো. মাহবুব আলম ১৯৯৫ সালে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান-বিআইডিএসে কর্মজীবন শুরু করেন। পরের বছর ১৯৯৬ সালে উত্তরা ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু হয়।
দীর্ঘ কর্মজীবনে তিনি যমুনা ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের বিভিন্ন শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি করপোরেট ব্যাংকিংয়ের বিভিন্ন বিভাগে কাজ করে অভিজ্ঞতা অর্জন করেন। পরে তিনি এনসিসি ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেন।
মো. মাহবুব আলম ১৯৭৩ সালে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার দীঘাকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মুসলেহ উদ্দিন আহমেদ এবং মাতা হাসনা বানু।
নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা...
নিজস্ব ডেস্ক : তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পর...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা ...
নিউজ ডেস্কঃ তেজাবি স্বর্ণের মূল্যের প্রভাব পড়েছে দেশের ...
নিউজ ডেস্কঃ ডাকটিকিটের সনাতন যুগের গণ্ডি পেরিয়ে ডিজিটাল মাশু...

Comment (০)