• জাতীয়

খবরের সঙ্গে বাস্তবতার মিল থাকতে হবে

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ‘১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার’ বিষয় নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, খবরের সঙ্গে বাস্তবতার মিল থাকতে হবে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। 

বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত এবং দেশের মানুষের সমর্থনের ওপর আস্থাশীল। দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত সরকার হিসেবে তাদের শক্ত অবস্থান রয়েছে। বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হলেও মানুষ এতে আতঙ্কিত হচ্ছে না।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

 

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দিল্লির পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের মানুষ সন্ত্রাসবাদের পেছনের শক্তি সম্পর্কে অবগত। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। একই সঙ্গে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেও কেউ সফল হবে না।

তিনি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না। সন্ত্রাসবাদ মোকাবিলায় সরকার ঐক্যবদ্ধ। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের কোনো ছাড় দেওয়া হবে না। তাদের আইনের আওতায় আনা হবে।

প্রতিমন্ত্রী বলেন, অর্থের বিনিময়ে বিভিন্ন ধরনের সংবাদ প্রকাশ করানো সম্ভব। তবে এসব খবরের সঙ্গে বাস্তবতার মিল থাকতে হবে। শেখ হাসিনা সাধারণ বাণিজ্যিক যাত্রী হিসেবে দেশে ফিরতে পারবেন না।

তাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনার কথা বলেন প্রতিমন্ত্রী।

হুমায়ুন কবির বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত এবং দেশের মানুষের সমর্থনের ওপর আস্থাশীল। দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত সরকার হিসেবে তাদের শক্ত অবস্থান রয়েছে। বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হলেও মানুষ এতে আতঙ্কিত হচ্ছে না।

তিনি বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। তারা এ ধরনের কর্মকাণ্ড ও নোংরামি দেখতে চায় না। যারা সন্ত্রাসী কর্মকাণ্ড ও অস্থিতিশীলতা সৃষ্টির সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।

 

মন্তব্য (০)





image

পাকিস্তানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে লাল গালিচা সংবর্ধনা

১

নিজস্ব ডেস্ক : পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে...

image

রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের লাশ উদ্ধার

২

নিউজ ডেস্কঃ ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন...

image

লি‌বিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ জন

৩

নিউজ ডেস্কঃ স্বেচ্ছায় দেশে প্রত্যাবাসনেচ্ছুক ১৭৪ অনিয়মি...

image

নভেম্বরে সারাদেশে ১২১টি ককটেল বিস্ফোরণ, পরিবহনে আগুন ৯৯টি...

৪

নিউজ ডেস্কঃ নভেম্বরে এখন পর্যন্ত সারাদেশে ১২১টি ককটেল ব...

image

গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজবে মহাসড়ক অবরোধ

৫

নিউজ ডেস্কঃ গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় শ্রমিক মৃত...

  • company_logo