• আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধের ডাক ইসরাইলি সাবেক গোয়েন্দা প্রধানের

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সুযোগ ও পরিবেশ অনুকূলে আসা মাত্রই ইরানের বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধে জড়ানো উচিত বলে মনে করেন মোসাদের সাবেক প্রধান ডেভিড বার্নিয়া। জেরুজালেমে এলনেট সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি সাফ জানিয়ে দেন, ইরানের বর্তমান শাসনব্যবস্থার সঙ্গে কোনো কূটনৈতিক সমঝোতা কখনোই কাজ করবে না।

ইসরাইল ও ইউরোপের সম্পর্ক নিয়ে আয়োজিত ওই অনুষ্ঠানে বার্নিয়া বলেন, পরমাণু অস্ত্র বানানোই ইরানের মূল লক্ষ্য। গত জুনে মোসাদের দায়িত্ব ছাড়া এই সাবেক গোয়েন্দাপ্রধান জানান, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইল আগে দুটি হামলা চালালেও সেই লক্ষ্য থেকে সরে আসেনি তেহরান।

ইরানের আচরণ বদলাতে নিষেধাজ্ঞাকে সময় দেওয়ার পথ খোলা আছে বলে মানলেও সতর্কবার্তা দিয়েছেন বার্নিয়া। তার মতে, ইরানের সম্ভাব্য চাল বা কৌশল সামলাতে পশ্চিমা দেশগুলোকে তৈরি থাকতে হবে। সেই সঙ্গে দীর্ঘ সময় ধরে চলা অস্থিরতা মোকাবিলার মতো সামর্থ্য ও প্রস্তুতি দেশগুলোর আছে কি না, তা নিয়েও নিজেদের প্রশ্ন করা উচিত।

বার্নিয়া বলেন, ইতিহাসের বড় ও কঠিন সিদ্ধান্তগুলো কখনোই সবার কাছে জনপ্রিয় হয় না, কিন্তু এখন বিশ্ব মানব ইতিহাসের এক বড় বাঁকে দাঁড়িয়ে আছে। তার ভাষায়, বর্তমান শাসনব্যবস্থার পতন ঘটাতে দ্রুত ও কড়া পদক্ষেপ নিতে হবে। আর সে জন্য আরেকটি যুদ্ধে নামতে হলেও তা-ই করা উচিত। সময় ও পরিস্থিতি ঠিক হলেই যুদ্ধ শুরু করার পক্ষে জোর দেন তিনি।

যুদ্ধ বাধলে যে তীব্র ক্ষোভ তৈরি হবে এবং ইহুদিবিদ্বেষ আরও বাড়বে, তাও স্বীকার করেন বার্নিয়া। তবে তার মতে, ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে কঠিন সিদ্ধান্ত নেওয়ার সাহস থেকেই আসল নেতৃত্ব চেনা যায়। যুদ্ধের কারণে সাময়িক অস্থিরতা ও অর্থনৈতিক কষ্ট হলেও শেষ পর্যন্ত তা পুরো বিশ্বের জন্য আরও শান্ত ও নিরাপদ পরিবেশ তৈরি করবে বলে দাবি করেন তিনি।

 

মন্তব্য (০)





  • company_logo