• রাজনীতি

আ.লীগের চার নেতা পেট্রাপোলে কীভাবে বৈঠক করেন, ভারতকে প্রশ্ন রিজভীর

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দিল্লির কূটনীতিকরা স্টেটমেন্ট দেন, বাংলাদেশের অভ্যন্তরে তারা কোনো হস্তক্ষেপ করেন না। বাংলাদেশে যা হচ্ছে এটা আমাদের নিজস্ব ব্যাপার। তাহলে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের চার নেতা পেট্রাপোল সীমান্তে বৈঠক করলেন কীভাবে? এই বৈঠকের উদ্দেশ্য কী?

সোমবার (২৩ নভেম্বর) দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ভারত সরকারের গ্রিন সিগন্যাল না থাকলে কী করে ইমিগ্রেশন অফিসাররা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক করতে পারে? কোন ষড়যন্ত্র হচ্ছে, কোন চক্রান্ত হচ্ছে? এটা জাতি আজ জানতে চায়।

তিনি বলেন, পালিয়ে যাওয়ার পরও শেখ হাসিনার হিংসা ও প্রতিশোধপরায়ণতা কমেনি। বিদেশে বসে পাচারকৃত টাকা পাঠিয়ে দেশে আগুন সন্ত্রাস ও হত্যাযজ্ঞ চালাচ্ছে। তারা বিএনপি নেতা-কর্মী ও মন্ত্রীদের বাড়িতে আগুন দিয়েছে, নড়াইল ও ভাঙ্গায় হত্যাযজ্ঞ চালিয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই।

এসময় পলাতক শেখ হাসিনা গোটা বাংলাদেশকে পুনরায় গোরস্থানে পরিণত করার পরিকল্পনা করছেন বলেও মন্তব্য করেন রিজভী।

তিনি আরও বলেন, শেখ হাসিনা গুম-ক্রসফায়ার পছন্দ করতেন, আর প্রধানমন্ত্রী তারেক রহমান গণতান্ত্রিক নীতিতে তাণ্ডব মোকাবিলা করছেন।

এসময় রিজভী বিদেশি গণমাধ্যমও শেখ হাসিনাকে নিয়ে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা তৈরির বিষয়ে প্রতিবেদন প্রচার করছে বলে মন্তব্য করেন।

তিনি বলেন, আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমদের হত্যাকারী এবং আগুন দিয়ে দেশের স্থিতিশীলতা নষ্টকারীদের বাংলার মাটিতে জায়গা হবে না। অপরাধীদের বিচার আদালত ও আইনশৃঙ্খলা বাহিনী করবে।

 

মন্তব্য (০)





image

বিদেশে বসে যারা দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন, তাদের...

১

নিজস্ব প্রতিবেদক:  বিদেশে বসে দেশের অগ্রযাত্রা ও গণতন্ত্রকে বাধাগ্র...

image

ঐক্য গড়তে হলে বিএনপিকে আগে মুচলেকা দিতে হবে: পাটওয়ারী

২

নিউজ ডেস্কঃ জাতীয় ঐক্য গড়তে হলে বিএনপিকে আগে নিজেদের ভু...

image

বিএনপিতে ফেরার জন্য কখনোই আবেদন করিনি: রুমিন ফারহানা

৩

নিউজ ডেস্কঃ বিএনপিতে ফেরার জন্য কখনোই কোনো আবেদন করেননি...

image

বাংলার মাটিতে পলাতকদের জায়গা হবে না: রিজভী

৪

নিউজ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজ...

image

ছাত্রদলের সেই বহুল আলোচিত জুটিরা এখন কে কোথায়?

৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আন্দোলন-...

  • company_logo