• খেলাধুলা

‎ইনজুরিতে নেই মুশি, একাদশে আসছে পরিবর্তন?

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

‎স্পোর্টস ডেস্ক: সেঞ্চুরিয়ন টেস্টে কেমন হতে পারে বাংলাদেশ একাদশ? হাসান মাহমুদ এবং মুশফিকুর রহিম ছিটকে গেছেন ইনজুরিতে। অন্তত দুইটি বদল আসছে তা নিশ্চিত। তবে, সেই বদলি কারা? ব্যাটার কমিয়ে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির উইকেটে কী ৪ পেসার নিয়ে নামবে বাংলাদেশ?
‎
‎অস্ট্রেলিয়ার গ্যাবা নাকি দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ন? ক্রিকেট বিশ্বের সবচেয়ে দ্রুতগতির উইকেট কোনটি? এই নিয়ে বিতর্ক আছে অনেক। তবে উত্তর যাইই হোক, সেঞ্চুরিয়ন বরাবরই ব্যাটারদের পরীক্ষা নিয়েছে। আর সেই পরীক্ষায় সোমবারের ছাত্র বাংলাদেশ।
‎
‎জোহানেসবার্গে হারের পর বাংলাদেশ দলে ইনজুরির ধাক্কা এসেছে দুই দফায়। প্রথমে ডান কনুইয়ের ইনজুরিতে বাদ পড়েছেন হাসান মাহমুদ। এরপর কুঁচকির ইনজুরির কারণে বাদ পড়েছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমও। অন্তত দুই পরিবর্তন আসছে তা নিশ্চিত।তবে জোহানেসবার্গের মতো ৮ ব্যাটার নিয়ে দল সাজানোর ভাবনা কিছুটা কম বলেই ধারণা করা হচ্ছে।
‎
‎সেঞ্চুরিয়নের বাউন্সি উইকেট বিবেচনায় এই ম্যাচে ৪ পেসার খেলানোর সম্ভাবনাই বেশি। প্রতিপক্ষের ২০ উইকেট শিকারের সুযোগটা নিতে চাইবেন কোচ ফিল সিমন্স। যে কারণে তাসকিন-শরিফুল-এবাদত ও খালেদকে দেখা যেতে পারে শুরুর একাদশে।
‎
‎অস্ট্রেলিয়া সিরিজে এবাদতের ইনজুরিতে ম্যাকাই টেস্ট খেলেছিলেন শরিফুল। সেবার ৭ উইকেট পেয়ে দলের আস্থার প্রতিদান দিয়েছেন। এবার সেঞ্চুরিয়নেও একইরকমের প্রত্যাশা থাকবে তার ওপরে।
‎
‎তবে বাজে ফর্মে আটকে থাকা মুশফিকের বদলে আসছেন না কোনো ব্যাটার। রান তোলার গুরুদায়িত্বে থাকছেন ৭ জন। মাহফিজুল ইসলাম রবিনকে এই ম্যাচে দেখা যাচ্ছে সেটাও বলে দেয়া যায়। নাঈম শেখকে আগেই বলা হয়েছিল ব্যাকআপ ওপেনার। সিরিজটা সেভাবেই শেষ করতে হচ্ছে তাকে।

মন্তব্য (০)





image

‎প্রথমবার হকি বিশ্বকাপে খেলার লক্ষ্যে বাংলাদেশের পরিকল্পনা

১

‎স্পোর্টস ডেস্কঃ দেশের ইতিহাসে প্রথমবারের মতো হকি বিশ্বক...

image

আইপিএলকে না বললেন মোস্তাফিজ

২

স্পোর্টস ডেস্ক :  গেল আইপিএলে রেকর্ড দামে দল পেয়েছিলেব মোস্তাফিজুর রহমান...

image

অস্ট্রেলিয়াকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

৩

স্পোর্টস ডেস্ক : ফিল সল্ট ও ডোনাল্ডের বিধ্বংসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে পাত্তা...

image

আইনি লড়াইয়ে মরক্কোর কাছে শিরোপা হারাচ্ছে সেনেগাল?

৪

স্পোর্টস ডেস্ক : আফ্রিকান ফুটবলের সাম্প্রতিক সময়ের সবচেয়ে আল...

image

‎২০৩১ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র

৫

স্পোর্টস ডেস্কঃ ২০৩১ সালের নারী ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে যু...

  • company_logo