ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ মাদক কারবারি ও নিষিদ্ধ সংগঠনের যেকোনো বিশৃঙ্খলা বা অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্ম ও সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদক ব্যবসায়ী ও অগ্নিসন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না, অপরাধীরা জেলে থাকলে দেশবাসী শান্তিতে থাকবে।
শনিবার (২১ নভেম্বর) দুপুর ২টায় নান্দাইল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত গ্রামপুলিশ সদস্যদের সঙ্গে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইয়াসের খান চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা রক্ষা এবং সন্ত্রাস ও মাদক প্রতিরোধে গ্রামপুলিশ মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গ্রামপুলিশের কল্যাণে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। গ্রামপুলিশদের মাসিক ভাতা ও যাতায়াত ভাতা বৃদ্ধি করা হয়েছে, তবে তিন মাস অন্তর বেতন প্রদানের পরিবর্তে প্রতি মাসে বেতন চালু, অবসরকালীন ভাতা এক লাখ টাকা করা, গ্রামপুলিশকে ‘মহল্লাদার’ ও প্রধানকে ‘দফাদার’ করার পরিকল্পনার জন্য মন্ত্রিসভায় ও সংসদে বিষয়টি উত্থাপন করবেন বলে জানিয়েছেন। পাশাপাশি ফ্যামিলি কার্ড না পেলে ব্যক্তিগত উদ্যোগে নান্দাইলের প্রত্যেক গ্রামপুলিশ সদস্যকে সেলাই মেশিন দেওয়ার আশ্বাস প্রদান করেন।
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহম্মেদের সভাপতিত্বে আলোচনা সভায় শৃঙ্খলা ও সততার ওপর গুরুত্বারোপ করে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের নামে চাঁদাবাজি বা মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের সহযোগিতার মতো কোনো অনিয়ম বরদাশত করা হবে না। সবশেষে গ্রামপুলিশ সদস্যদের মাদক প্রতিরোধ এবং নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিহত করার দুটি মূল দায়িত্ব পালনে সক্রিয় ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সভায় আরও বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, নান্দাইল মডেল থানার ওসি মো. আজহারুল ইসলাম প্রমুখ।
এ সময় নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র সদস্য সচিব মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. সাদ্দাম হোসেনসহ নান্দাইলে কর্মরত সাংবাদিক ও গ্রামপুলিশের ১০২ জন সদস্য উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্কঃ সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করত...
নিউজ ডেস্কঃ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যা চিহ্নিত ক...
নিউজ ডেস্ক : শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি...
নিউজ ডেস্ক : দেশের ১৪টি জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে ঘণ্টায়...
নিউজ ডেস্ক : বাংলাদেশ পুলিশের সাংগঠনিক সক্ষমতা বাড়াতে চার হা...

মন্তব্য (০)