ছবিঃ সংগৃহীত
নিজস্ব ডেস্ক: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে একটি আধুনিক সশস্ত্র বাহিনী গড়ে তুলেছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, সেনাবাহিনীকে আধুনিক করে গড়ে তোলা এবং প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া কাজ করেছেন।
বর্তমান নেতা তারেক রহমানও কাজ করে যাচ্ছেন। শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে র্যালিপূর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, ৭ নভেম্বর আমাদের অসংখ্য টেলিভিশন দিয়েছে, বাকপ্রকাশের স্বাধীনতা দিয়েছে। এসব অর্জনের পেছনে সশস্ত্র বাহিনী ও জনগণের অপরিসীম অবদান রয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা সবাই জানেন। জিয়াউর রহমান আমাদের গণতন্ত্র, সার্বভৌমত্ব, স্বাধীনতা এমনকি বহুদলীয় গণতন্ত্রের প্রতীক।
তারই গড়ে তোলা আধুনিক সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রাখছে। বিএনপির এ নেতা বলেন, দেশের স্বাধীনতাকামী মানুষের চিন্তা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্বের আকাঙ্ক্ষাকে যারা দুর্বল করেছে, তাদের বিরুদ্ধে সশস্ত্র বাহিনী দিবস ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান আজ ঢাল হয়ে আছে।
তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনী দিবসে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করছে এবং তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। কারণ, তিনি বাংলাদেশে একটি আধুনিক সশস্ত্র বাহিনী গড়ে তুলেছিলেন, যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে।
সকাল ১১টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়, বিজয় নগর হয়ে পল্টন মোড় দিয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে র্যালিটি শেষ হয়।
নিউজ ডেস্কঃ নড়াইলে বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্ব...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও জামায়াতে...
নিউজ ডেস্কঃ শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী ক...
নিউজ ডেস্ক : ফ্যাসিস্ট আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার দ...
নিউজ ডেস্ক :
ক্যানসারে আক্রান্ত আওয়ামী লীগকে কেমোথেরাপি দিয়ে রক্ষা করা যাবে না...

মন্তব্য (০)