• অর্থনীতি

শাহ আমানত বিমানবন্দরে যাত্রী কমেছে ৪০ শতাংশ, রাজস্ব ক্ষতি ৫০ কোটি টাকা

  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্যের সংঘাতে গত আট মাসে শাহ আমানত বিমানবন্দরে বাতিল হয়েছে সাড়ে চারশ ফ্লাইট। যাত্রী কমেছে অন্তত ৪০ শতাংশ। এতে ৫০ কোটি টাকার রাজস্ব হারিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ আকাশপথ এড়িয়ে বিকল্প রুটে ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেয়া হয়েছে।

একদিকে ফাঁকা পড়ে আছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের রানওয়ে। কাজ ছাড়াই দাঁড়িয়ে আছে দুটি বোর্ডিং ব্রিজসহ অন্যান্য যন্ত্রপাতি। অন্যদিকে বিদেশযাত্রার সুযোগ সীমিত হয়ে আসায় অনেকটা ফাঁকা ট্রাভেল এজেন্সিগুলোর কার্যালয়ও।

চট্টগ্রাম আটাবের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম বলেন, নতুন করে কর্মসংস্থান হচ্ছে না। আগে যারা বিদেশে যাতায়াত করতেন, তারাও এখন যাওয়া-আসা করতে পারছেন না। এ কারণে ট্রাভেল ব্যবসা পুরোপুরি মন্দার মধ্যে পড়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ে। এর প্রভাব পড়ে আকাশপথের যোগাযোগেও। গত আট মাসে মধ্যপ্রাচ্যগামী সাড়ে চারশ ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে কাতারের দোহা, সংযুক্ত আরব আমিরাতের দুবাইসহ কয়েকটি গন্তব্যের ফ্লাইট রয়েছে। সংঘাত শুরুর প্রথম তিন মাসেই বাতিল হয় অন্তত আড়াইশ ফ্লাইট।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নূর হোসেন বলেন, ফ্লাইট বাতিল হওয়ায় প্রায় ৫০ কোটি টাকার রাজস্ব হারিয়েছে বিমানবন্দর। আর যাত্রী কমেছে প্রায় ৪০ শতাংশ।

এদিকে সৌদি আরবভিত্তিক আরও একটি বিমান সংস্থা চট্টগ্রাম থেকে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিলেও তা পিছিয়ে গেছে। সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলার কারণে ওই অঞ্চলে বিমান চলাচল ঝুঁকির মুখে পড়েছে বলে মনে করছেন এভিয়েশন বিশেষজ্ঞরা।

চট্টগ্রাম এভিয়েশন ক্লাবের সভাপতি আসিফ চৌধুরী বলেন, ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীদের নতুন করে বুকিং ও সময়সূচি পরিবর্তন করতে হচ্ছে। অনেকের ভিসা বাতিল হচ্ছে, কেউ কেউ চাকরিও হারাচ্ছেন। সব মিলিয়ে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে।

বর্তমানে চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালিত হয়। এর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, শারজাহ ও আবুধাবি; ওমানের মাসকাট; সৌদি আরবের জেদ্দা এবং কাতারের দোহা। প্রতিদিন চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর দিয়ে প্রায় সাড়ে চার হাজার যাত্রী যাতায়াত করেন।

মধ্যপ্রাচ্যের এসব রুটে অনিশ্চয়তা থাকায় রাজস্ব ক্ষতি পুষিয়ে নিতে নতুন গন্তব্যের সন্ধান করছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এ জন্য বিভিন্ন বিমান সংস্থার সঙ্গে আলোচনা চলছে। কর্তৃপক্ষের আশা, মধ্যপ্রাচ্যের বাইরে ইউরোপ ও আমেরিকার সঙ্গে সরাসরি ফ্লাইট চালু করা গেলে রাজস্বের ক্ষতি অনেকটা পুষিয়ে নেয়া সম্ভব হবে।

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নূর হোসেন বলেন, চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যের বাইরে ইউরোপ ও আমেরিকায় সরাসরি ফ্লাইট চালু করা গেলে রাজস্বের ক্ষতি অনেকটা পুষিয়ে নেয়া সম্ভব হবে।

বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলতি বছরের অক্টোবর পর্যন্ত চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে ৭ হাজার ৭৩১টি অভ্যন্তরীণ ফ্লাইটে ৫ লাখ ৫১ হাজার ২৬৬ জন এবং ৬ হাজার ২৮টি আন্তর্জাতিক ফ্লাইটে ৬ লাখ ৭১ হাজার ১১০ জন যাত্রী যাতায়াত করেছেন। অন্যদিকে, ২০২৫ সালে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মিলিয়ে ১৯ হাজার ১৬৩টি ফ্লাইটে যাত্রী পরিবহন হয়েছিল ১৬ লাখ ৪ হাজার ৯১৫ জন।

 

 

মন্তব্য (০)





image

বন্ডে বিনিয়োগে কতটা লাভ, যেসব বিষয় জানা জরুরি

১

নিউজ ডেস্ক : সঞ্চয়ের টাকা কোথায় বিনিয়োগ করলে ভালো মুনাফা পাও...

image

‘রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতে গভর্নর নিয়োগ দিত...

২

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগে রাজনৈতিক বি...

image

আরও কমতে পারে স্বর্ণের দাম, বলছে পূর্বাভাস

৩

নিউজ ডেস্ক : বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন দেখা দিয়...

image

‎জাতীয় এসএমই পণ্য মেলায় অংশ নেবে চার শতাধিক শিল্পপ্রতিষ্...

৪

নিউজ ডেস্কঃ শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আ...

image

‎সবুজ কারখানায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ, ৩০০ ছাড়িয়ে নতুন ইত...

৫

নিউজ ডেস্কঃ পরিবেশবান্ধব শিল্পায়নে নতুন ইতিহাস গড়েছে বাংলাদে...

  • company_logo