ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনে বিরোধীদলীয় নেতা বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন, গার্মেন্টস শ্রমিকরা এদেশেরই মানুষ। ৮০ লাখ পরিবার গার্মেন্টস শিল্পের উপর নির্ভরশীল। শ্রমিকদের ন্যায্য মূল্য নির্ধারণ করা হোক, যাতে তারা সাদামাটা ভাবে হলেও খেয়ে বেঁচে থাকতে পারে।
বিরোধীদলীয় নেতা বলেন, গার্মেন্টস শিল্পে ৪০ লাখ কর্মচারী রয়েছে। বর্তমান আন্দোলনে থাকা গার্মেন্টস শ্রমিকদের বেতন বড়ানোই যদি তাদের লক্ষ্য হয়ে থাকে। তাহলে লেদার ফ্যাক্টরি কেন আক্রান্ত হচ্ছে। সিরামিক ফ্যাক্টরি কেন আক্রান্ত হচ্ছে। তাহলে বিদ্যুৎ অফিসে কেন হামলা করা হচ্ছে- আগুন দেওয়া হচ্ছে। একেবারেই পরিস্কার, একটা তৃতীয় অপশক্তি এর পেছনে কাজ করছে। তারা এসব কিছুকে তছনছ করে দিতে চাচ্ছে।
জামায়াত আমির বলেন, আমাদের দাবি হচ্ছে এদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। আমরা বিশ্বাস করি কোনো শ্রমিক তার কর্মস্থল ধ্বংস করতে যাবে না। কারণ এটা তার রিজিকের ঠিকানা। নিঃসন্দেহে এরা হচ্ছে দুস্কৃতিকারী। এরা উস্কানি দেয়। আমরা লক্ষ্য করেছি গার্মেন্টস আন্দোলনে ব্যাগ-প্যাক নিয়ে যারা ঘুরে বেড়াচ্ছে; তারা কারা। এদের ব্যাপারে আমাদের গৃহীত ব্যবস্থা নিতে হবে। এখানে সরকারি দল আর বিরোধী দল বলে কোনো কথা নেই। সবার আগে আমাদের দেশ। আমাদের ইন্ডাস্ট্রি বাঁচাতে হবে।
তিনি আরও বলেন, গার্মেন্টস শিল্পকে এগিয়ে নিয়ে যেতে পারলে আমরা আমাদের বেকারত্ব দূর করতে পারব। আমাদেরকে এই শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে। বৈদেশিক মুদ্রার ৮০ শতাংশ আসে এই গার্মেন্টস শিল্প থেকে। কাজেই এই শিল্পকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে।
জামায়াত আমির বলেন, গার্মেন্টস শ্রমিকরা এদেশেরই মানুষ। ৮০ লাখ পরিবার গার্মেন্টস শিল্পের উপর নির্ভরশীল। শ্রমিকদের ন্যায্য মূল্য নির্ধারণ করা হোক, যাতে তারা সাদামাটা ভাবে হলেও খেয়ে পরে বেঁচে থাকতে পারে। তাদের জন্য যে ৬টি হাসপাতাল তৈরির ঘোষণা প্রধানমন্ত্রী দিয়েছেন। আমরা আশা করব সেটার বাস্তবায়ন যেন হয়। শ্রমিরা এটারে বাস্তবায়ন দেখলে তাদের আস্থা বেড়ে যাবে, তাদের কাজের গতি বেড়ে যাবে। এতে মালিক-শ্রমিক এবং দেশ উপকৃত হবে।
নিউজ ডেস্ক : দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করে গৃহযুদ...
নিউজ ডেস্ক : পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অ...
নিউজ ডেস্ক : জাতীয় সংসদের চতুর্থ অধিবে...
নিউজ ডেস্ক : ‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দে...
নিউজ ডেস্ক : মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ...

মন্তব্য (০)