ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন শহরের অদূরে স্টার্ডহাম এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলিতে মইনুদ্দিন নামে এক বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ী নিহত হয়েছেন।
সোমবার (১৬ নভেম্বর) মধ্যরাতে নিজের পরিচালিত একটি মদের বারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত মইনুদ্দিনের দেশের বাড়ি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায়। তিনি দক্ষিণ আফ্রিকার স্টার্ডহাম এলাকায় একটি মদের বার পরিচালনা করে ব্যবসা করে আসছিলেন।
স্থানীয় বাংলাদেশি ব্যবসায়ীদের ধারণা, মদের ব্যবসাসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে এটি পরিকল্পিত হত্যা কি না, হত্যার প্রকৃত কারণ ও হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নিউজ ডেস্কঃ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সামরিক...
নিউজ ডেস্কঃ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও মধ্যপ্রাচ...
নিউজ ডেস্কঃ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা...
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে টেক জায়ান্ট গুগলের জনপ্রিয় ফ্রি ইমেইল পরিষেবা জ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের কেমেরোভোতে...

মন্তব্য (০)