• আন্তর্জাতিক

হুতিদের বিরুদ্ধে লড়াইরত জোট বাহিনীর কমান্ডারকে বরখাস্ত করল সৌদি আরব

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে হু' বিদ্রোহীদের অগ্রযাত্রা ঠেকাতে হিমশিম খাচ্ছে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী। লোহিত সাগরের উপকূলীয় গুরুত্বপূর্ণ এলাকা থেকে পিছু হটে এখন ইয়েমেনের অন্তর্বর্তী রাজধানী এডেনের নিরাপত্তায় মনোযোগ দিচ্ছে তারা। এমন পরিস্থিতিতে হুতিদের বিরুদ্ধে লড়াইরত জোট বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ফাহদ বিন হামাদ আল-সালমানকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে সৌদি আরব।

তার জায়গায় নতুন কমান্ডার হিসেবে নিয়োগ পেয়েছেন জেনারেল ফাইয়াদ আল-রুওয়াইলি। হু'দের অগ্রযাত্রা এবং ইয়েমেনের সরকারি বাহিনী একের পর এক এলাকা হারানোয় জোট বাহিনীর সামরিক অবস্থান দুর্বল হয়ে পড়ার মধ্যেই নেতৃত্বে এই পরিবর্তন আনা হলো।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, সোমবার (১৬ নভেম্বর) এক রাজকীয় ডিক্রির মাধ্যমে জেনারেল ফাইয়াদ আল-রুওয়াইলিকে জোট বাহিনীর নতুন কমান্ডার হিসেবে নিয়োগ দেন বাদশাহ সালমান। সৌদির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একথা জানিয়েছে। এর আগে লেফটেন্যান্ট জেনারেল ফাহদ বিন হামাদ আল-সালমানকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়।

সম্প্রতি লোহিত সাগর উপকূলের কয়েকটি এলাকা পুনর্দখলে জোরালো অভিযান চালিয়েছিল সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী। কিন্তু ইয়েমেনের সরকারের অন্তর্বর্তী রাজধানী এডেনের নিরাপত্তা জোরদার করতে গিয়ে তাদের সেই অভিযান বন্ধ করে পিছু হটতে হয়। এর এক দিন পর আল-সালমানকে সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সামরিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার গত রোববার জানিয়েছে, জোট বাহিনী গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির কাছাকাছি এলাকা থেকে সেনা সরিয়ে নিচ্ছে। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে বাধাগ্রস্ত হওয়ায় সৌদি আরবের তেল রপ্তানির একটি গুরুত্বপূর্ণ পথ হয়ে উঠেছে বাব আল-মান্দেব। এ পরিস্থিতিতে এডেনের প্রতিরক্ষায় মনোযোগ দিতেই ওই প্রণালি এলাকা থেকে সেনা সরানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে ইয়েমেন সরকার।

জোট বাহিনীর এই পিছু হটাকে হুতিদের বিরুদ্ধে সৌদি-সমর্থিত অভিযানের বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। গত জুলাইয়ে ইয়েমেনের গৃহযুদ্ধ নতুন করে শুরু হওয়ার পর থেকে হুতিরা সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনাগুলো লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে।


এরপর গত সেপ্টেম্বরে হুতিদের এক অভিযানে লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ হারায় ইয়েমেন সরকার। এর মধ্যে গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখাও রয়েছে। পরে হুতিদের আরও অগ্রযাত্রার ফলে তাইজ শহরটি পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়ে।

সোমবার সরকারি বাহিনী জানিয়েছে, ‘ডন অব ইয়েমেন’ নামের অভিযানের অংশ হিসেবে তারা ১৭৩ জন হুথি যোদ্ধাকে হত্যা বা আহত করেছে। এ ছাড়া মারিব, লাহিজ ও আল-জাওফ এলাকায় হুতিদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে।

এদিকে বাব আল-মান্দেব প্রণালির কাছে নিজেদের নিয়ন্ত্রণে থাকা এলাকা থেকে সরকারি বাহিনীর পিছু হটার বিষয়ে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র মাজেদ আল-নুজাইলি বলেছেন, এটি বৃহত্তর সামরিক কৌশলের অংশ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, ‘এই সেনা পুনর্বিন্যাস অস্থায়ী রাজধানী এডেনের সুরক্ষায় গণপ্রতিরোধ বাহিনী ও দক্ষিণাঞ্চলীয় বাহিনীর বীরত্বপূর্ণ অবস্থানেরই ধারাবাহিকতা।’

এদিকে সংঘাত চলতে থাকায় বেসামরিক মানুষও ঝুঁকির মধ্যে রয়েছেন। ইরান-সমর্থিত হুতিরা ২০১৪ সালে রাজধানী সানার নিয়ন্ত্রণ নেয়। হুতি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম জানিয়েছে, জোট বাহিনী সানায় বিমান হামলা চালিয়েছে। এ ছাড়া তাইজে একটি স্কুলে হামলায় একজন নিহত হয়েছেন বলেও দাবি করেছে তারা।

অবরুদ্ধ তাইজ শহরের কর্তৃপক্ষ বেসামরিক মানুষকে নিরাপদে সরিয়ে নেয়ার জন্য মানবিক করিডর চালুর আহ্বান জানিয়েছে। এদিকে চিকিৎসা কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, জ্বালানি ও অক্সিজেনের অভাবে আগামী দুই দিনের মধ্যে হাসপাতালগুলোর কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে।

এর আগে সোমবার সৌদি আরব জানিয়েছিল, মক্কা ও রিয়াদ অঞ্চলে লক্ষ্য করে ছোড়া হুতিদের দুটি ড্রোন ভূপাতিত করেছে তারা।

মন্তব্য (০)





image

পারমাণবিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে বিশ্ব, সতর্ক করলেন মার...

১

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব আজ পারমাণবিক বিপর্যয়ের আগের যেকোনো সময়ের চেয়ে অনেক ...

image

ওয়াশিংটন ডিসিতে ‘ডার্টি বোমা’ হামলার গোয়েন্দা তথ্য, যা বল...

২

‎নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের রাজধানীতে ‘ডার্টি বোমা’ বা র...

image

ইরান কি দুই হাজার কিলোমিটারের বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র ত...

৩

আন্তর্জাতিক ডেস্ক :  তেহরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা দীর্ঘদিন ধরে দুই হাজ...

image

মধ্যপ্রাচ্যে ২০০৩ সালে যা করেছিল, ঠিক সেই কাজ আবারও করল য...

৪

আন্তর্জাতিক ডেস্ক : ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আ...

image

হরমুজ ইস্যুতে ওমান-ইরানের বৈঠক

৫

আন্তর্জাতিক ডেস্ক : কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে সামুদ্রিক নিরাপত্...

  • company_logo