ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন,পাশের দেশের মদদে নৈরাজ্য করে আবারও ক্ষমতায় আসতে চায় ফ্যাসিস্ট শক্তি।
সোমবার (১৬ নভেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নতুন কমিটির নেতাদের সাথে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।
ফ্যাসিস্টদের পেছনের দরজা দিয়ে নৈরাজ্য তৈরির চেষ্টাকে জনগণ সফল হতে দেবে না উল্লেখ করে রিজভী বলেন, ক্ষমতায় এসে তারা আবার ব্যাংকের টাকা পাচার করবেন, তাদের মন্ত্রী-এমপিরা সুখের জীবন যাপন করবেন সিঙ্গাপুরে, থাইল্যান্ডে, কানাডায়, দুবাইতে। ওই সুখের স্বর্গ তাদের আর কোনোদিন আসবে না। পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ আবারও ঐক্যবদ্ধ হয়েছে বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী।
নতুন কমিটি নিয়ে তিনি বলেন, এই কমিটি নিয়ে দক্ষিণ মহানগর শক্তিশালী হবে। জীবন বাজি রেখে সবাই কাজ করেছে দলের জন্য। তারা দলের দায়িত্বে থাকলে দল ঠিক থাকবে।
এসময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, আগামীতে যত ষড়যন্ত্র করুক না কেনো প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে। রাজনৈতিকভাবে জণগণকে সাথে নিয়ে যতরকম ষড়যন্ত্র আছে সবকিছু মোকাবিলা করব।
নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের বন্দরে ওয়াজ মাহফিলে যোগ দেওয়া...
নিউজ ডেস্কঃ দক্ষিণ বাংলাকে দেশের উন্নয়নের মূল ধারায় যু...
নিউজ ডেস্কঃ প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগে রাজধানীর ত...
নিউজ ডেস্কঃ খুলনার তথ্য তুলে ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ...
নিউজ ডেস্কঃ গোপালগঞ্জে আওয়ামী লীগের তাণ্ডব ও সহিংসতার ঘ...

মন্তব্য (০)