• আন্তর্জাতিক

এনভিডিয়ারের নেতৃত্বে ‘ফিরতে চান’ জেনসেন হুয়াং, চলছে লবিং

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : প্রযুক্তি বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে আবারও ফিরতে আগ্রহী জেনসেন হুয়াং। এ বিষয়ে ঘনিষ্ঠজনদের সঙ্গে আলোচনা করেছেন তিনি। রোববার (১৫ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফিন্যান্সিয়াল টাইমস (এফটি)। বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হুয়াংয়ের এক ঘনিষ্ঠ সহযোগী জানিয়েছেন, এনভিডিয়ার সাবেক এই প্রধান নির্বাহীকে আবারও দায়িত্বে ফেরাতে সিলিকন ভ্যালির প্রভাবশালী নির্বাহীদের নিয়ে একটি বিশেষ প্রচারদল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য হোয়াইট হাউসের সমর্থন আদায়েরও চেষ্টা করা হবে।

ওই সহযোগীর ভাষ্য, প্রযুক্তি খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে হুয়াংয়ের প্রতি ব্যাপক সমর্থন রয়েছে। আর তাকে ফিরিয়ে আনার এই উদ্যোগে হুয়াংয়েরও সম্মতি রয়েছে।

এর কয়েক দিন আগে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ নতুন প্রধান নির্বাহী খুঁজতে যুক্তরাজ্যভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান আর্ম হোল্ডিংসের প্রধান নির্বাহী রেনে হাসের সঙ্গে যোগাযোগ করেছে বলে খবর প্রকাশ করে ফিন্যান্সিয়াল টাইমস।

এ বিষয়ে নিয়মিত কর্মঘণ্টার বাইরে মন্তব্য জানতে চেয়ে এনভিডিয়ার সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।

গত বৃহস্পতিবার ব্যক্তিগত সম্পর্কসংক্রান্ত একাধিক বিতর্ক সামনে আসার পর পদত্যাগ করেন হুয়াং। এসব অভিযোগের মধ্যে চীনা গুপ্তচর সন্দেহে থাকা এক নারীর সঙ্গে সম্পর্কের বিষয়টিও রয়েছে। এর ফলে চীনে এনভিডিয়ার উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ রপ্তানির নিরাপত্তা ও সংবেদনশীলতা নিয়ে প্রশ্ন ওঠে।

এ ঘটনায় প্রতিষ্ঠানটি গভীর সংকটে পড়েছে। একই সঙ্গে এআই শিল্পেও ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। কারণ, এই শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্যক্তিদের একজন হুয়াং।

মন্তব্য (০)





image

হামাদান প্রদেশে ইসরাইলি ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

১

নিউজ ডেস্কঃ  ইরানের পশ্চিমাঞ্চলীয় হামাদান প্রদেশের নেহা...

image

মধ্যপ্রাচ্যে পৌঁছাল যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

২

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও সংঘাত বৃদ্ধির প্রেক্ষাপট...

image

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে পারমাণবিক চুক্তিতে কেন আপত্ত...

৩

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের শীর্ষ তিন পারমাণবিক শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র, রাশ...

image

যুক্তরাষ্ট্র-ইসরাইলের সম্পর্কের ক্ষত সারবে না বাড়বে?

৪

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ম...

image

পারমাণবিক স্থাপনা নিয়ে ইরানের বড় সিদ্ধান্ত, শঙ্কায় আইএইএ

৫

আন্তর্জাতিক ডেস্ক :  মধ্যপ্রাচ্যের যুদ্ধ স্থায়ীভাবে শেষ না হওয়া এবং যুক্...

  • company_logo