• শিক্ষা

এইচএসসি সাপ্লিমেন্টারি-পুণর্মূল্যায়নের ফল প্রকাশ ডিসেম্বরেই: শিক্ষামন্ত্রী

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষার্থীরা যেন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে, সেজন্য এইচএসসি সাপ্লিমেন্টারি এবং পুণর্মূল্যায়ন পরীক্ষার ফল ডিসেম্বরের মধ্যেই প্রকাশ করা হবে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক কনফারেন্সে এ কথা জানান শিক্ষামন্ত্রী।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট দূরীকরণে সরকার ও সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছে। এ ছাড়া দেশের উন্নয়নের যাত্রা অবহ্যাত রাখতে গবেষণা গুরুত্বপূর্ণ। বর্তমান সরকার বিজ্ঞান ও কৃষিখাতে বিনিয়োগ বাড়াচ্ছে।

সেইসঙ্গে শিক্ষাব্যবস্থাকে উন্নত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলেও জানান শিক্ষামন্ত্রী।

 

মন্তব্য (০)





  • company_logo