• রাজনীতি

জামায়াতে যোগ দিলেন ওয়ার্কার্স পার্টির নেতা

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাণীশংকৈল উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তিনি স্থানীয় একটি মাদ্রাসার সহকারী শিক্ষক ও উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের কলিগাঁও গ্রামের বাসিন্দা।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে রাণীশংকৈল উপজেলা জামায়াতের মাসিক রুকন বৈঠকে তার আনুষ্ঠানিক যোগদান সম্পন্ন হয়।

যোগদানের পর অনুভূতি জানিয়ে সাদেকুল ইসলাম জানান, সঠিক পথ বুঝতে তার দীর্ঘ সময় লেগেছে। এখন তিনি মনে করেন, ইসলামী আন্দোলনই সঠিক পথ। এ সময় তিনি উপস্থিত সবার কাছে দোয়া চান।

বৈঠকে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ মতিউর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল মাতিন বিশ্বাস, উপজেলা জামায়াতের সেক্রেটারি মিন্নাতুল্লাহ পাঠান, উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি মোকাররম হোসাইনসহ উপজেলার রুকন সদস্যরা।

 

মন্তব্য (০)





image

স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের আর ছাড় দেয়া হবে না...

১

স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের আর ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলা...

image

বিগত সময়ে দেশের চিকিৎসকরা রাজনীতির শিকার হয়েছেন: মির্জা আ...

২

‎নিউজ ডেস্ক: বিগত সময়ে দেশের চিকিৎসকরা রাজনীতির শিকার হয়েছেন বলে মন্...

image

হাসিনাকে ‘আশ্রয় দিতে রাজি নয়’ আফ্রিকান কোনো দেশও

৩

‎নিউজ ডেস্ক: ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এখন আছেন...

image

জামায়াত-শিবিরের গালির ভয়ে মানুষ ওদের বিরুদ্ধে কথা বলে না:...

৪

‎নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খ...

image

সমন্বয়ক মাহদীর বাসায় পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ, পুলিশ ব...

৫

নিউজ ডেস্ক :  হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেল...

  • company_logo