• লিড নিউজ
  • জাতীয়

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে ভিভিআইপি মর্যাদায় অভ্যর্থনা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে তুরস্কের আন্তালিয়া যাওয়ার পথে ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তাঁকে ভিভিআইপি মর্যাদায় অভ্যর্থনা জানানো হয়। পরে বিমানবন্দরের ভেতরে রাষ্ট্রীয় অতিথি ভবনে নেওয়া হয় প্রধানমন্ত্রীকে।

মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান প্রশাসনিক প্রধান ও গভর্নর ড. এম ইলকের হাকতানকাচমাজ।

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

ইস্তাম্বুল বিমানবন্দরে প্রায় দুই ঘণ্টা যাত্রাবিরতির পর দুপুর ২টা ৫৫ মিনিটে টার্কিশ এয়ারলাইনসের আরেকটি ফ্লাইটে আন্তালিয়ার উদ্দেশে রওনা হন তিনি।

বুধবার কপ-৩১ সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে।

মন্তব্য (০)





image

আন্তালিয়ায় তারেক রহমানের সঙ্গে এরদোগানের বৈঠক

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রে...

image

দেশের সব এসপির সঙ্গে বৈঠক, নির্দেশনা-সতর্কবার্তা আইজিপির

২

নিউজ ডেস্ক : দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ...

image

কপ-৩১ সম্মেলন: তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৩

নিউজ ডেস্ক : জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ...

image

জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৪

নিউজ ডেস্ক :  জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্ম...

image

পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না

৫

নিউজ ডেস্ক :  ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গাড়িতে ককটেল বি...

  • company_logo