• খেলাধুলা

‎সেনাবাহিনী ক্রিকেট প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

‎স্পোর্টস ডেস্ক: সেনাবাহিনী ক্রিকেট প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) ৭ পদাতিক ডিভিশন, বরিশাল সেনানিবাসে এ অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

‎ক্রিকেট প্রতিযোগিতায় লজিস্টিকস এরিয়া দল চ্যাম্পিয়ন এবং ৫৫ পদাতিক ডিভিশন দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।
‎
‎উল্লেখ্য, ফাইনাল ম্যাচে সেনাবাহিনী প্রধান কিছু সময় অংশগ্রহণের মাধ্যমে উভয় দলের খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন।
‎
‎প্রতিযোগিতায় ৫৫ পদাতিক ডিভিশন দলের মেজর শরীফুল আহসান ম্যান অব দ্য টুর্নামেন্ট ও সর্বোচ্চ উইকেট টেকার, সৈনিক সজীব চন্দ্র দাস সর্বোচ্চ রান স্কোরার, লজিস্টিকস এরিয়া দলের ফাহিম হাওলাদার শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় এবং ফাইনাল ম্যাচে সৈনিক সোহাগ হাওলাদার ম্যান অব দ্য ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেন।
‎
‎গত ২৩ অক্টোবর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৬টি দল অংশগ্রহণ করে। উল্লেখ্য, প্রথমবারের মত সেনাবাহিনী পর্যায়ে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো, যা সেনাবাহিনীর ক্রীড়া কার্যক্রমে একটি নতুন সংযোজন।
‎
‎অনুষ্ঠানে মাস্টার জেনারেল অব দ্য অর্ডিন্যান্স; জেনারেল অফিসার কমান্ডিং, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া; জেনারেল অফিসার কমান্ডিং, ৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বরিশাল এরিয়া; সেনাসদর, লজিস্টিকস এরিয়া, বরিশাল ও যশোর এরিয়ার ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যবৃন্দসহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আঞ্চলিক ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷

মন্তব্য (০)





image

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

১

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...

image

‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জ...

২

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...

image

৬৪ বছর পর ঘরের মাঠে ফ্রান্সকে হারাল ইতালি

৩

স্পোর্টস ডেস্ক : পিও এস্পোসিতোর জোড়া গোলে ফ্রান্সকে ৩–১ গোলে হারিয়েছে...

image

ম্যান ইউনাইটেড থেকে ছাঁটাই হতে পারেন ১১ ফুটবলার!

৪

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে...

image

‎দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

৫

‎নিউজ ডেস্কঃ শ্রীলংকাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ-এ&rsqu...

  • company_logo