• লিড নিউজ
  • জাতীয়

‎গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৬ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ সরকারের ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্ক: দেশের সামাজিক ও পল্লী অবকাঠামো উন্নয়নে প্রায় ৬ হাজার ৫০০ কোটি টাকার দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে এই দুই প্রকল্পের টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
‎
‎স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মাধ্যমে এসব প্রকল্প বাস্তবায়িত হবে। প্রকল্প দুটির মধ্যে রয়েছে- সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প (এসআইডিপি) এবং অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ (আইআরআইডিপি-৩)।
‎
‎গত ৪ নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) উভয় প্রকল্প অনুমোদন করেছে।
‎
‎প্রকল্প দুটি বাস্তবায়িত হলে দেশের প্রত্যন্ত অঞ্চলের ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়নের পাশাপাশি গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
‎
‎এর মধ্যে এসআইডিপি প্রকল্পের আওতায় দেশের প্রতিটি ইউনিয়ন, পৌরসভা এবং সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডের জন্য ৩০ লাখ টাকা করে বরাদ্দ নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে আইআরআইডিপি-৩ প্রকল্পের আওতায় দেশের প্রতিটি সংসদীয় আসনের জন্য ১০ কোটি টাকা করে বরাদ্দ রাখা হয়েছে।
‎
‎প্রকল্প ব্রিফ অনুযায়ী, সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ২ হাজার ৫৬৫ কোটি ৫৯ লাখ টাকা। ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত প্রকল্পটির বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে। দেশের সব এলাকায়, সিটি করপোরেশনসহ, প্রকল্পটি বাস্তবায়িত হবে। এ প্রকল্পের আওতায় প্রায় ৫৩ হাজার ডিপিপিভুক্ত স্কিম অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।
‎
‎প্রকল্পের আওতায় সারাদেশের মসজিদ, মন্দির, ঈদগাহ, কবরস্থান, প্যাগোডা, গুরুদুয়ারা, শ্মশান ও চার্চ বা গির্জার উন্নয়ন করা হবে। ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে স্থানীয় পর্যায়ে জনসাধারণের সুযোগ-সুবিধা বাড়ানোই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
‎
‎প্রকল্প ব্রিফে আরও উল্লেখ করা হয়েছে, প্রতিটি সংসদীয় আসনের অধীন ইউনিয়ন, পৌরসভা এবং সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডের জন্য ৩০ লাখ টাকা করে বরাদ্দ নির্ধারণ করে ডিপিপি প্রস্তুত করা হয়েছে। গত ৪ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটি অনুমোদিত হওয়ায় সংসদ সদস্যদের ডিও লেটারের ভিত্তিতে অগ্রাধিকার বিবেচনায় এসব অর্থ ব্যয় করা যাবে।
‎
‎অন্যদিকে, অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ (আইআরআইডিপি-৩)-এর তৃতীয় সংশোধনীর আওতায় প্রতিটি সংসদীয় আসনের জন্য ১০ কোটি টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। এ অর্থ দিয়ে গ্রামীণ এলাকার গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ ও উন্নয়ন, ব্রিজ ও কালভার্ট নির্মাণ এবং বিদ্যমান সড়ক রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন অবকাঠামোগত কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
‎
‎সমগ্র দেশের গ্রামীণ যোগাযোগ নেটওয়ার্ক উন্নয়নের লক্ষ্যে ১৫৭ দশমিক ২৫ কিলোমিটার উপজেলা সড়ক, ৮৩৩ দশমিক ৯০ কিলোমিটার ইউনিয়ন সড়ক, ৭ হাজার ৯৮৪ দশমিক ৬০ কিলোমটিার গ্রামীণ সড়ক উন্নয়ন ও ৮৯৬ দশমিক ১৬ কিলোমিটার গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ ও ১২ হাজার ৭৪ দশমিক ১৪ মিটার গ্রামীণ সড়কে অবকাঠামো নির্মাণ করা হবে। এছাড়াও ৮০টি হাটবাজারের অবকাঠামো উন্নয়ন এবং ৩ হাজার কিলোমিটার সড়কে বৃক্ষরোপন  করা হবে।
‎
‎পল্লী অবকাঠামো প্রকল্পটি ২০২০ সালের জুনে অনুমোদনের সময় ব্যয় ধরা হয়েছিল ৬ হাজার ৪৭৬ কোটি ৬৫ লাখ টাকা। বাস্তবায়নের সময়সীমা ছিল ওই বছরের জুলাই থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত। প্রথম সংশোধনে ব্যয় সামান্য বাড়িয়ে করা হয় ৬ হাজার ৫২৬ কোটি ৫৫ লাখ টাকা এবং মেয়াদ বাড়ানো হয় ২০২৬ সালের জুন পর্যন্ত। দ্বিতীয় সংশোধনে ব্যয় অপরিবর্তিত রেখে মেয়াদ আরও এক বছর বাড়িয়ে ২০২৭ সালের জুন করা হয়।
‎
‎প্রকল্পের উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে, সারা দেশের গ্রামীণ যোগাযোগ নেটওয়ার্ক উন্নত করে কৃষি ও অকৃষি পণ্যের উৎপাদন ব্যয় কমানো, বাজারজাত সহজ করা এবং পল্লি অঞ্চলের মাথাপিছু আয় বাড়ানো। প্রত্যন্ত গ্রামকে নিকটবর্তী গ্রোথ সেন্টার, স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও উপজেলা-জেলা সদরের সঙ্গে যুক্ত করা এবং স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মসংস্থান তৈরির কথাও বলা হয়েছে।
‎
‎সংশ্লিষ্টদের প্রত্যাশা, এসব প্রকল্প বাস্তবায়িত হলে গ্রামীণ এলাকার যোগাযোগব্যবস্থা আরও উন্নত হবে। পাশাপাশি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত সক্ষমতা বাড়বে। স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দারিদ্র্য হ্রাস এবং সামাজিক সম্প্রীতি জোরদারেও প্রকল্পগুলো ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
‎
‎সব মিলিয়ে সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন এবং গ্রামীণ যোগাযোগ অবকাঠামো শক্তিশালী করার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য (০)





image

দণ্ডিত ও পলাতক থাকায় শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চাওয়ার আ...

১

‎নিউজ ডেস্কঃ দণ্ডিত ও দেশের বাইরে পলাতক থাকায় ছাত্র-জনতা...

image

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটে সাড়া নেই রাজপথে

২

নিউজ ডেস্কঃ নিষিদ্ধ ঘোষণা করা সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ডাকা...

image

‎২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশ থেকে হজ করতে পার...

৩

‎নিউজ ডেস্কঃ সৌদি আরবের সাথে বাংলাদেশের ২০২৭ সালের হজ চু...

image

ঢাকাসহ তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

৪

নিউজ ডেস্কঃ  শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা...

image

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি ইস্যুতে কী করবে বিএনপির সরকার?

৫

নিউজ ডেস্কঃ  বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হ...

  • company_logo