• সমগ্র বাংলা

‎আদিতমারীতে 'সমতায় তারুণ্য' প্রকল্পের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: ‎সমাজে প্রচলিত নেতিবাচক জেন্ডার স্টেরিওটাইপ মোকাবিলায় স্থানীয় সরকার, প্রশাসন ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে যুবদের সংলাপ নিয়ে আদিতমারীতে 'সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইক্যুয়ালিটি' প্রকল্পের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

‎আজ ৮ আক্টোবর সকালে আদিতমারী উপজেলা পরিষদের সভাকক্ষে ঝংকার যুব সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে এ সভা হয়। জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ বাস্তবায়নে এবং ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

‎সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার গুঞ্জন বিশ্বাস। সভাপতিত্ব করেন ঝংকার যুব সংস্কৃতিক সংগঠনের সভাপতি জামাল হোসেন। 

‎অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জনাব সুনীল সূত্রধর। সঞ্চালক হিসেবে ছিলেন সাধারণ সম্পাদক শিব সুন্দর বর্মন।

‎সভায় সমাজে প্রচলিত নেতিবাচক জেন্ডার ধারণা ও তার প্রভাব নিয়ে আলোচনা করা হয়। এসব স্টেরিওটাইপ মোকাবিলায় স্থানীয় পর্যায়ে সমন্বিত ও যৌথ উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়। যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি ও স্থানীয় সরকার, প্রশাসন এবং কমিউনিটি নেতৃবৃন্দের সহযোগিতা নিয়েও আলোচনা হয়।

‎আয়োজকরা জানান, জেন্ডারভিত্তিক বৈষম্য দূরীকরণে স্থানীয় সরকার, প্রশাসন ও তরুণদের মধ্যে সংলাপ ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোই এ সভার লক্ষ্য। এতে তরুণদের উদ্যোগ স্থানীয় পর্যায়ে আরও দৃশ্যমান ও গ্রহণযোগ্য হবে বলে আশা প্রকাশ করা হয়।

মন্তব্য (০)





image

‎পঞ্চগড়ে এলজিইডির উদ‍্যোগে তিনটি সড়কের উন্নয়নকাজের উদ্বোধন

১

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়...

image

নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে এমপি জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা

২

নড়াইল প্রতিনিধি : নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভ...

image

ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

৩

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় কপিল মন্...

image

চাটমোহরে জাতীয় সমবায় দিবস উদযাপন

৪

পাবনা প্রতিনিধিঃ “করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদ...

image

ফরিদপুরে প্রভাবশালীর অত্যাচার থেকে রক্ষা পেতে চায় গ্রামবাসী

৫

ফরিদপুর প্রতিনিধি : স্থানীয় প্রভাবশালী আ: সালাম প্রামানিকের ...

  • company_logo