ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদী শাসনামলে শুধু রাজনৈতিক ব্যবস্থাকেই ধ্বংস করে দেয়া হয়নি, এর সঙ্গে রাষ্ট্র এবং সমাজের চূড়ান্ত সামাজিক অবক্ষয় ঘটেছিল। আজ (শনিবার, ৭ নভেম্বর) জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশের মহাসমাবেশ তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে পরিবারে পরিবারে পর্যন্ত বিরোধ-বিবাদ উস্কে দেয়া হয়েছিল। চলমান সামাজিক বাস্তবতায় শুধু আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে পরিস্থিতির উন্নয়ন একমাত্র উপায় নয়। সমাজে সৌহার্দ্য সম্প্রীতি এবং সামাজিক মূল্যবোধ পুনরোজ্জীবিত হলে সামাজিক অপরাধের মাত্রা অনেকাংশে কমে যাবে।’
তিনি বলেন, ‘ফ্যাসিবাদী শাসনামলে শুধু রাজনৈতিক ব্যবস্থাকেই ধ্বংস করে দেয়া হয়নি বরং রাষ্ট্র এবং সমাজের চূড়ান্ত সামাজিক অবক্ষয় ঘটেছিল।’
গ্রাম পুলিশের বিষয়ে সরকারপ্রধান বলেন, ‘দফারফা কিংবা মহল্লাদার নয়, পেশাগত পরিচয় গ্রাম পুলিশ করার সরকারি সিদ্ধান্ত হয়েছে। মহল্লাদার হচ্ছেন গ্রাম পুলিশ এবং দফাদার হচ্ছেন গ্রাম পুলিশ প্রধান। তৃণমূল জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত রাখার ব্যাপারে প্রাথমিকভাবে গ্রাম পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
তিনি বলেন, ‘উন্নত সমৃদ্ধ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে গ্রামীণ জনগোষ্ঠীর শান্তি, নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে আরও কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে গ্রাম পুলিশকে।’
গ্রাম পুলিশের বেতন-ভাতার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘গ্রাম পুলিশের স্বার্থরক্ষায় বেতন ভাতা বাড়ানোসহ আরও বেশ কয়েকটি সুবিধা নিশ্চিত করা হয়েছে। গ্রাম পুলিশের বেতন ৭ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা করা হয়েছে। গ্রাম পুলিশ প্রধানের বেতন ৮ হাজার থেকে বাড়িয়ে ১১ হাজার টাকা করা হয়েছে। বাড়ানো হয়েছে অবসরকালীন ভাতাও।’
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার দেশের প্...
নিউজ ডেস্কঃ গ্রাম পুলিশ সদস্যদের বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছেন ...
নিউজ ডেস্কঃ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়...
নিউজ ডেস্কঃ গ্রাম পুলিশের বেতন, আনুতোষিক ভাতা, যাতায়া...
নিউজ ডেস্কঃ নারীর ক্ষমতায়ন করতে হলে উদ্যোক্তাদেরকে সর্বোচ্চ ...

মন্তব্য (০)