ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে যোগ দেন তিনি।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব শাহরিয়ার পামির এ তথ্য জানান।
তিনি জানান, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানের বিশেষ প্রদর্শনীতে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেটকোরের (বিএনসিসি) ৩ হাজার ক্যাডেট এবং বাংলাদেশ স্কাউটসের ৫০০ সদস্য অংশ নিচ্ছেন।
অনুষ্ঠানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দেশের কূটনীতিক ও রাষ্ট্রদূতরা উপস্থিত রয়েছেন।
নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গত...
নিউজ ডেস্কঃ হিমবাহ ও মেরু অঞ্চলের বরফ গলে যাওয়া এবং সমু...
নিউজ ডেস্কঃ ঢাকাকে কেউ যেন সন্ত্রাসীর শহর বানাতে না পার...
নিউজ ডেস্কঃ আবহাওয়া অধিদপ্তর দেশের তিনটি বিভাগে বৃষ্টি ...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর প্রথমবারের মতো শুরু হয়েছে তিন দিনব্য...

মন্তব্য (০)