ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ দেশে কোনো সরকার ব্যবস্থা আছে কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি প্রশ্ন রেখে বলেছেন, ‘সরকার বলে কি আসলেই কোন ব্যবস্থা দেশে আছে?’
শনিবার (০৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ প্রশ্ন তুলেন তিনি। একই সাথে রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের আন্দোলনরত নারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনা উদ্বেগজনক বলেও উল্লেখ করেন ডা. শফিকুর।
স্ট্যাটাসে জামায়াত আমির লিখেছেন, ‘রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) নারী শিক্ষার্থীদের ওপর গভীর রাতে পুলিশ যেভাবে লাঠিচার্জ করেছে, তা অত্যন্ত উদ্বেগজনক। এটা দেখার এই দেশে কেউ কি নেই?’
তিনি বলেন, ‘হলের সিট পুনর্বহাল, আবাসন সংকট নিরসন ও প্রাতিষ্ঠানিক হয়রানি বন্ধের মতো যৌক্তিক দাবিতে আন্দোলনরত ছাত্রীদের সঙ্গে আলোচনা না করে পুলিশ দিয়ে বলপ্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ছাত্রী হোস্টেলে পুরুষ পুলিশ প্রবেশ করে লাঠিচার্জ করার ঘটনা আরও উদ্বেগজনক। সরকার বলে কি আসলেই কোন ব্যবস্থা দেশে আছে?’
শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণ করতে হবে।’
‘ফ্যাসিবাদী কায়দায় জনগণের ওপর দমন-পীড়ন চালানোর সংস্কৃতি আর চলতে পারে না’ বলেও উল্লেখ করেন তিনি।
নিউজ ডেস্কঃ ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনা ভারতীয় আধ...
নিউজ ডেস্কঃ বিএনপি সব বিপ্লবের সুবিধা নিয়ে আওয়ামী লীগে...
নিউজ ডেস্কঃ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির ...
নিউজ ডেস্কঃ ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্...
নিউজ ডেস্কঃ বিএনপি সরকারের ১ বছর পর দেখা যাবে অর্থনীতি থেকে ...

মন্তব্য (০)