ফাইল ছবি
নিউজ ডেস্কঃ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে শনিবার (৭ অক্টোবর) ঢাকাসহ সারাদেশের অধিকাংশ জায়গায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি নিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, শোভাযাত্রা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, নির্বাচিত সরকারকে বাধাগ্রস্ত করতে অভ্যন্তরীণ ও বাহ্যিক নানা অপতৎপরতা চলমান। উসকানি দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার না করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় রুহুল কবির রিজভী বলেন, পোশাকখাত ঘিরে ষড়যন্ত্র নিয়ে প্রধানমন্ত্রীর শঙ্কা প্রমাণিত হয়েছে। যেকোনো অরাজক পরিস্থিতি প্রতিহতের ক্ষমতা সরকারের আছে বলে জানান তিনি।
নিউজ ডেস্ক: রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দ...
নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গত...
নিউজ ডেস্কঃ হিমবাহ ও মেরু অঞ্চলের বরফ গলে যাওয়া এবং সমু...
নিউজ ডেস্কঃ ঢাকাকে কেউ যেন সন্ত্রাসীর শহর বানাতে না পার...
নিউজ ডেস্কঃ আবহাওয়া অধিদপ্তর দেশের তিনটি বিভাগে বৃষ্টি ...

মন্তব্য (০)