ছবিঃ সিএনআই
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন করেছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আসরের উদ্বোধন করেন।
এর আগে প্রধানমন্ত্রী মোংলা বন্দর থেকে বাগেরহাটে হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পরে কাটাখালী ও কুদির বটতলা হয়ে খুলনা সার্কিট হাউজে পৌঁছান। সেখান থেকে তিনি খুলনা জেলা স্টেডিয়ামে যান।
প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে রূপসার তিলক কুদির বটতলা থেকে রূপসা ব্রিজ পর্যন্ত রাস্তার দু’পাশে মানব প্রাচীর গড়ে তোলা হচ্ছে। দলে দলে নেতা-কর্মী এবং সাধারণ মানুষ এখানে সমবেত হচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ এসআরবিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে। পাশাপাশি দলের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক টিম শৃঙ্খলা নিয়ন্ত্রণ করছে।
নিউজ ডেস্ক: রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দ...
নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গত...
নিউজ ডেস্কঃ হিমবাহ ও মেরু অঞ্চলের বরফ গলে যাওয়া এবং সমু...
নিউজ ডেস্কঃ ঢাকাকে কেউ যেন সন্ত্রাসীর শহর বানাতে না পার...
নিউজ ডেস্কঃ আবহাওয়া অধিদপ্তর দেশের তিনটি বিভাগে বৃষ্টি ...

মন্তব্য (০)