• জাতীয়

পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বর্তমানে অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করছে। এর ফলে রাজধানী ঢাকাসহ পাঁচ বিভাগে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

‎বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
‎
‎এতে বলা হয়েছে, অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বর্তমানে অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।
‎
‎পূর্বাভাসে বলা হয়েছে– বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া, দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
‎
‎সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

মন্তব্য (০)





image

ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে ...

১

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ট্রিলিয়ন অর্থন...

image

তরুণ সমাজকে প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ‎

২

‎নিউজ ডেস্কঃ কৃত্রিম বুধিমত্তা বা এআই’র সুফল পেতে ...

image

‎ইকবাল সোবহান চৌধুরীকে হত‍্যা মামলায় গ্রেফতার দেখালো ডিবি

৩

নিউজ ডেস্কঃ ক্ষমতাচ্যুত সবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক...

image

কারিগরি শিক্ষার উন্নয়নে চীনের সঙ্গে সহযোগিতার নতুন ক্ষেত্...

৪

নিউজ ডেস্কঃ দেশের কারিগরি শিক্ষার উন্নয়নে চীনের সঙ্গে সহযোগি...

image

‎বাংলাদেশ-চীনের মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতায় সম...

৫

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বাগেরহাটে...

  • company_logo