ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হবে।নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।আজ বুধবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।
এতে সভাপতিত্ব করছেন বোর্ড চেয়ারম্যান বিচারক সৈয়দ আজাদ সুবহানী। সিদ্ধান্ত অনুযায়ী, জানুয়ারির বেতনের সঙ্গে নতুন মজুরি পাবেন শ্রমিকরা।
গত কয়েকদিন ধরে বেতন বৃদ্ধির দাবিতে দেশের বিভিন্ন জায়গায় আন্দোলন করছে পোশাকশ্রমিকরা। এমতাবস্থায় এ খাতের জন্য গঠিত নিম্নতম মজুরি বোর্ড প্রথম সভা করল।
এর আগে শ্রমিক অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি পোশাক শিল্পের জন্য বোর্ড গঠন করে সরকার।
বৈঠকে পোশাক শিল্পের বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধিত্ব করেন তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এবিএম সামছুদ্দিন। আর বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার শ্রমিকপক্ষের প্রতিনিধিত্ব করেন।
নিউজ ডেস্কঃ জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বৈধ ...
নিউজ ডেস্কঃ বাংলাদেশে জ্বালানি অনুসন্ধান কার্যক্রমে সরকারি প...
নিউজ ডেস্কঃ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের ...
নিউজ ডেস্ক: বাংলাদেশে বিপুল সংখ্যক রোহিঙ্গা উপস্থিতির ক...
নিউজ ডেস্কঃ আধুনিক, সমন্বিত ও প্রযুক্তিভিত্তিক ন...

মন্তব্য (০)