• খেলাধুলা

বার্সেলোনাকেই চ্যাম্পিয়ন্স লিগের ফেবারিট মানছেন এমেরি

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অন্যতম দাবিদার বার্সেলোনা—এমনটাই মনে করেন অ্যাস্টন ভিলার কোচ উনাই এমেরি। কাতালান ক্লাবটির আক্রমণভাগের শক্তির প্রশংসা করার পাশাপাশি তরুণ তারকা লামিন ইয়ামালকে ভবিষ্যতের বিশ্বসেরা ফুটবলার হিসেবেও অভিহিত করেছেন তিনি।

মঙ্গলবার দিবাগত রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বার্সেলোনার মাঠে খেলতে নামবে অ্যাস্টন ভিলা। গুরুত্বপূর্ণ এই লড়াইয়ের আগে সংবাদ সম্মেলনে এমেরি বলেন, ইউরোপের সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতায় বার্সেলোনা সব সময়ই শিরোপার অন্যতম দাবিদার। নিজেদের সেরা ছন্দে থাকলে যেকোনো প্রতিপক্ষকে হারানোর সামর্থ্য রয়েছে দলটির।

এমেরির ভাষায়, ‘চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্য পাঁচটি দল বেছে নিতে হলে বার্সেলোনা অবশ্যই সেই তালিকায় থাকবে। অতীতেও তারা ফেবারিট ছিল, এখনো আছে। নিজেদের সেরাটা দিতে পারলে যেকোনো দলকে হারাতে পারে তারা।’

বার্সেলোনার আক্রমণভাগের দুই গুরুত্বপূর্ণ সদস্য রাফিনিয়া ও লামিন ইয়ামালের প্রশংসাও করেছেন ভিলা কোচ। বিশেষ করে ইয়ামালের প্রতিভায় মুগ্ধ এমেরি। তার মতে, এই মুহূর্তে বিশ্বের সেরা ফুটবলার হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকা খেলোয়াড়দের একজন স্প্যানিশ এই তরুণ।

বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিকের কাজেও সন্তুষ্টি প্রকাশ করেছেন এমেরি। তার মতে, ফ্লিকের অধীনে দলটির খেলার ধরনে আক্রমণাত্মক ফুটবলের স্পষ্ট ছাপ রয়েছে। একই সঙ্গে দর্শকদের উপভোগ করার মতো ফুটবল খেলছে কাতালান ক্লাবটি।

তবে প্রশংসার পাশাপাশি বার্সেলোনার মাঠে অ্যাস্টন ভিলার সামনে যে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, এমেরির বক্তব্যে সেটিও স্পষ্ট।

মন্তব্য (০)





image

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

১

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...

image

‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জ...

২

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...

image

৬৪ বছর পর ঘরের মাঠে ফ্রান্সকে হারাল ইতালি

৩

স্পোর্টস ডেস্ক : পিও এস্পোসিতোর জোড়া গোলে ফ্রান্সকে ৩–১ গোলে হারিয়েছে...

image

ম্যান ইউনাইটেড থেকে ছাঁটাই হতে পারেন ১১ ফুটবলার!

৪

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে...

image

‎দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

৫

‎নিউজ ডেস্কঃ শ্রীলংকাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ-এ&rsqu...

  • company_logo