• খেলাধুলা

আয়ারল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ল নামিবিয়া

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে নামিবিয়া। উইন্ডহোকে রোববার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ও নির্ধারণী ম্যাচে আয়ারল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। এই জয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো আইসিসির কোনো পূর্ণ সদস্য দেশের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল আফ্রিকার দেশটি।

নিজেদের মাঠে সিরিজটি ৩-২ ব্যবধানে জিতে নেয় নামিবিয়া। আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপের আগে এমন সাফল্য দলটির জন্য বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।

সিরিজ নির্ধারণী ম্যাচে আগে ব্যাট করতে নেমে নামিবিয়ার বোলারদের সামনে সুবিধা করতে পারেনি আয়ারল্যান্ড। পেসার জেজে স্মিথ ও জ্যাক ব্রাসেল মিলে ৭ উইকেট তুলে নিলে মাত্র ১২৯ রানেই গুটিয়ে যায় আইরিশদের ইনিংস।

জবাবে রান তাড়ায় ওপেনার লরেন স্টিনক্যাম্পের ৪২ রানের কার্যকর ইনিংস জয় সহজ করে দেয়। অধিনায়ক গেরহার্ড এরাসমাসও ৩০ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শেষ পর্যন্ত ৫ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় নামিবিয়া।

পুরো সিরিজে ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন অধিনায়ক এরাসমাস। ২৬৩ রান ও ৪ উইকেট নিয়ে সিরিজসেরার পুরস্কার জিতেছেন তিনি। আর শেষ ম্যাচে ৯ ওভার বল করে ৪ উইকেট নেওয়া জেজে স্মিথ হয়েছেন ম্যাচসেরা।

এদিকে আয়ারল্যান্ড এরই মধ্যে ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। অন্যদিকে বিশ্বকাপে জায়গা করে নিতে নামিবিয়াকে পেরোতে হবে কোয়ালিফায়ার প্লে-অফের বাধা।

 

 

মন্তব্য (০)





image

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

১

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...

image

‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জ...

২

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...

image

৬৪ বছর পর ঘরের মাঠে ফ্রান্সকে হারাল ইতালি

৩

স্পোর্টস ডেস্ক : পিও এস্পোসিতোর জোড়া গোলে ফ্রান্সকে ৩–১ গোলে হারিয়েছে...

image

ম্যান ইউনাইটেড থেকে ছাঁটাই হতে পারেন ১১ ফুটবলার!

৪

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে...

image

‎দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

৫

‎নিউজ ডেস্কঃ শ্রীলংকাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ-এ&rsqu...

  • company_logo