• জাতীয়

হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হল সাবেক এমপি মোজাম্মেলকে

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ জুলাই আন্দোলনের সময় ঢাকার ভাটারা এলাকায় মো.শামীম মিয়া নামে এক ব্যক্তিকে হত্যার চেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে শরীয়তপুর -১ আসনের সাবেক সংসদ সদস্য বিএম মোজাম্মেল হককে।

তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী আইনজীবী লিটন মিয়া এ তথ্য দিয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই হাবিবুর রহমান গত ২৭ অক্টোবর তাকে এ মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন রাখেন এদিন।

সকালে শুনানিকালে মোজাম্মেল হককে কারাগার থেকে আদালতে আনা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ তাকে গ্রেফতার দেখানোর পক্ষে শুনানি করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী লিটন মিয়াসহ কয়েকজন গ্রেফতার না দেখাতে শুনানি করেন।

দুপক্ষের শুনানি নিয়ে আদালত তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেয়। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই মো. শামীম মিয়া ভাটারা থানার ১০০ ফিট রাস্তায় আন্দোলনে যোগ দেন। আন্দোলনকারীদের উপর গুলিবর্ষণ করা হয়। শামীমের শরীরের বিভিন্ন স্থানে চারটি গুলি লাগে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হত্যার অভিযোগে মামলা করেন তিনি।

মন্তব্য (০)





image

সবুজ জ্বালানিতে রূপান্তরে অর্থায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর

১

নিউজ ডেস্কঃ  সবুজ জ্বালানিতে রূপান্তর ত্বরান্বিত করতে উ...

image

অব্যবহৃত হজের কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদির

২

নিউজ ডেস্কঃ অন্য দেশ বরাদ্দ করা হজের কোটা পূরণ করতে না ...

image

নিয়োগ পাচ্ছেন এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী: ডা. ...

৩

‎নিউজ ডেস্ক: রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দ...

image

রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের সর্বশেষ অবস্থা পর্যালোচন...

৪

নিউজ ডেস্কঃ  রাজধানী ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গত...

image

এএমআইয়ে যোগদান বাংলাদেশের

৫

নিউজ ডেস্কঃ হিমবাহ ও মেরু অঞ্চলের বরফ গলে যাওয়া এবং সমু...

  • company_logo