ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : শ্রমিক আন্দোলনের নামে জামায়াতে ইসলামী রাজপথকে উত্তপ্ত করছে এবং আন্দোলনের ভেতর ঢুকে আওয়ামী লীগ আগুন লাগিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।
সোমবার (২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা লেখেন।
পোস্টে রাশেদ খাঁন লেখেন, সরকারের সবকিছু ভেঙে তছনছ করে দিবো-লংমার্চ থেকে জামায়াতের আমিরের এমন বক্তব্যের পর শ্রমিক আন্দোলনের নামে যে অরাজকতা সৃষ্টি হয়েছে, এর দায় কি জামায়াত এড়াতে পারে? জামায়াত রাজপথকে উত্তপ্ত করছে, আর আন্দোলনের ভিতরে ঢুকে আগুন লাগিয়ে দিচ্ছে আওয়ামীলীগ। গতকাল মিরপুর, আশুলিয়া, গাজীপুরে সেটিই হয়েছে।
দেশবিরোধী শক্তিগুলো ডিসেম্বরকে কেন্দ্র করে বাংলাদেশকে উত্তপ্ত করার ভয়ংকর প্লান নিয়ে আগাচ্ছে বলে পোস্টে উল্লেখ করেন রাশেদ খাঁন।
তিনি লেখেন, সরকার শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি আন্তরিক থাকার পরেও গতকাল জামায়াত-এনসিপির নেতাকর্মীরা সাধারণ শ্রমিকদের সংগঠিত করে মাঠে নামিয়েছিল। আর মাঝখান দিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা শ্রমিক সেজে পুলিশের গাড়ি, মানুষের পিকাপ ও গার্মেন্টসে আগুন লাগিয়ে চলে যায়।
ওই আগুন লাগানোর ঘটনায় এরইমধ্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন গ্রেফতার হয়েছে জানিয়ে রাশেদ লেখেন, কিন্তু আওয়ামীলীগ কর্তৃক অগ্নিসন্ত্রাসের উসকানিদাতা হিসেবে জামায়াতের আমিরকে কি আইনের আওতায় আনা উচিৎ নয়?
নিউজ ডেস্কঃ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা....
নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর আমিরের ‘আরেকটি বিপ্লব দরজায় টোকা দিচ্ছে&r...
নিউজ ডেস্ক : ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি কর...
নিউজ ডেস্ক : ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি কর...
নিউজ ডেস্ক : দৈনিক আমার দেশ পত্রিকা প্রকাশ্যে ছিঁড়ে ফেলার ঘট...

মন্তব্য (০)