• জাতীয়

‎মানামা ডায়ালগে অংশ নিতে বাহরাইনে বাংলাদেশের সামরিক প্রতিনিধিদল

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলন আইআইএসএস মানামা ডায়ালগ ২০২৬-এ অংশ নিতে বাহরাইন সফর করছেন বাংলাদেশের উচ্চপর্যায়ের একটি সামরিক প্রতিনিধিদল।

‎৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বাহরাইনের রাজধানী মানামায় অনুষ্ঠিত হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলন আইআইএসএস মানামা ডায়ালগ ২০২৬। বিশ্বের বিভিন্ন দেশের মন্ত্রী, সামরিক কর্মকর্তা, কূটনীতিক, নীতিনির্ধারক ও নিরাপত্তা বিশেষজ্ঞরা এতে অংশ নেন। সম্মেলনে আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি, প্রতিরক্ষা সহযোগিতা এবং ভূরাজনৈতিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।
‎
‎এ সফরে রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশীদ চৌধুরী।
‎
‎বাংলাদেশের এই প্রতিনিধিদলে আরও রয়েছেন বাহরাইন (অনিবাসী) ও কুয়েতে নিযুক্ত বাংলাদেশের ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরীসহ সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
‎
‎বাহরাইন সফরের অংশ হিসেবে গত ২৯ অক্টোবর বাংলাদেশ দূতাবাস, মানামা পরিদর্শন করেন সামরিক প্রতিনিধিদলের সদস্যরা। এ সময় দূতাবাসের পক্ষ থেকে তাদের আন্তরিক অভ্যর্থনা ও আতিথেয়তা প্রদান করা হয়।
‎
‎পরিদর্শনকালে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান দূতাবাসের আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি এ সফর বাংলাদেশ ও বাহরাইনের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি দ্বিপক্ষীয় সামরিক, নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতার নতুন সম্ভাবনা উন্মোচনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য (০)





image

সবুজ জ্বালানিতে রূপান্তরে অর্থায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর

১

নিউজ ডেস্কঃ  সবুজ জ্বালানিতে রূপান্তর ত্বরান্বিত করতে উ...

image

অব্যবহৃত হজের কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদির

২

নিউজ ডেস্কঃ অন্য দেশ বরাদ্দ করা হজের কোটা পূরণ করতে না ...

image

নিয়োগ পাচ্ছেন এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী: ডা. ...

৩

‎নিউজ ডেস্ক: রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দ...

image

রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের সর্বশেষ অবস্থা পর্যালোচন...

৪

নিউজ ডেস্কঃ  রাজধানী ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গত...

image

এএমআইয়ে যোগদান বাংলাদেশের

৫

নিউজ ডেস্কঃ হিমবাহ ও মেরু অঞ্চলের বরফ গলে যাওয়া এবং সমু...

  • company_logo